বেগমগঞ্জে বেদে পরিবারে এসপির মাংস বিতরণ

নোয়াখালী প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০২ আগস্ট ২০২০, ১৫:৩১
অ- অ+

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার বেদে পল্লীর ৩০টি পরিবারে ঈদ আনন্দ পৌঁছে দিতে কুরবানি মাংস বিতরণ করেছেন জেলা পুলিশ সুপার আলমগীর হোসেন। এ সময় তিনি বেদে পল্লী লোকজনের সার্বিক খবরাখবর নেন এবং তাদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন।

রবিবার সকালে হলবানের পোল বেদে পল্লীতে গিয়ে মাংস বিতরণ করেন এসপি।

পুলিশ সুপার আলমগীর হোসেন জানান, বেদেসহ সমাজে পিছিয়ে পড়া ও অসহায় লোকজনের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করে নেয়ার লক্ষ্যে আমাদের এই কার্যক্রম। অসহায় মানুষের পাশে বাংলাদেশ পুলিশ সবসময় আছে এবং থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন বেগমগঞ্জ মডেল থানার ওসি হারুনুর রশিদ চৌধুরীসহ অন্যান্য পুলিশ সদস্যরা।

(ঢাকাটাইমস/২আগস্ট/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কাফরুল থানা যুবদলের সদস্য সচিবসহ গুলিবিদ্ধ ২
দ্রুত রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা: ইসি মাছউদ
রবিবার সপরিবারে বঙ্গভবন ছাড়ছেন মো. সাহাবুদ্দিন
মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে আইইডি সদৃশ বস্তু উদ্ধার, নিষ্ক্রিয় করল পুলিশ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা