বয়স লুকালেই দুই বছরের নির্বাসন

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৪ আগস্ট ২০২০, ১১:২৮
অ- অ+

ঘরোয়া ক্রিকেটে বয়স লুকানো আটকাতে নতুন রাস্তা নিচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড। সোমবার জানানো হয়েছে, নথিভুক্ত ক্রিকেটারেরা বয়স কমিয়ে থাকলে যদি এখন তা স্বীকার করে নেন, তা হলে তাদের শাস্তি দেওয়া হবে না। তবে যদি কেউ বয়স লুকিয়েছেন, এটা ধরা পড়ে, তা হলে দু’বছরের নির্বাসন হবে।

এই ব্যবস্থা ২০২০-’২১ মৌসুমে বোর্ডের বয়সভিত্তিক প্রতিযোগিতায় যে ক্রিকেটারেরা যোগ দেবেন, তাদের সবার ক্ষেত্রে প্রযোজ্য। বোর্ড বিবৃতিতে জানিয়েছে, ‘এই প্রকল্পে ক্রিকেটারেরা যদি স্বীকার করে নেন, অতীতে বয়সের প্রমাণপত্র হিসেবে জাল তথ্য বা নথি দেওয়া হয়েছে, তাদের শাস্তি দেওয়া হবে না। আসল বয়সের প্রমাণপত্র হিসেবে ঠিক নথি দিলে সেই বয়স অনুযায়ী প্রতিযোগিতায় খেলতে দেওয়ার অনুমতি দেওয়া হবে। এ জন্য সংশ্লিষ্ট ক্রিকেটারকে স্বাক্ষর করা চিঠি বা ই-মেল এবং আসল বয়েসের নথিপত্র বোর্ডে পাঠাতে হবে ২০২০ সালের ১৫ সেপ্টেম্বরের মধ্যে।’

সঙ্গে এটাও পরিষ্কার করে দেওয়া হয়েছে, যদি কেউ বয়স লুকানোর কথা এখন স্বীকার না করে পরে ধড়া পরেন, তা হলে দু’বছরের নির্বাসনের শাস্তি হবে। সেই শাস্তির মেয়াদ শেষ হওয়ার পরেও বোর্ডের বয়সভিত্তিক প্রতিযোগিতায় নামার অনুমতি দেওয়া হবে না। এমনকী রাজ্য সংস্থার বয়সভিত্তিক প্রতিযোগিতাতেও খেলতে পারবেন না তারা।

শুধু বয়স লুকানোই নয়, যে সব ক্রিকেটার (সিনিয়র পুরুষ ও মহিলা-সহ) বাসস্থান নিয়ে ভুল তথ্য দেবেন, তাদের দু’বছরের জন্য নির্বাসনের শাস্তি হবে। এ ক্ষেত্রে জাল নথি দেওয়ার কথা স্বীকার করলেও শাস্তি এড়ানো যাবে না।

(ঢাকাটাইমস/০৪ আগস্ট/এআইএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পদ্মা দক্ষিণ থানা পরিদর্শনে ঢাকা রেঞ্জের ডিআইজি, দিলেন প্রয়োজনীয় নির্দেশনা
গুরুতর আহত হয়েও দায়িত্বে অবিচল আনসার সদস্য
হাইকোর্টের নির্দেশও মানছে না গুলশান থানা পুলিশ, আইজিপিসহ ৮ জনকে আদালত অবমাননার নোটিশ
পতিত শক্তির রাজনীতিতে ফেরার প্রশ্নে আমরা সবাই এক: স্বরাষ্ট্রমন্ত্রী