মির্জাপুরে গৃহবধূর আত্মহত্যা

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৭ আগস্ট ২০২০, ২১:৪৬
অ- অ+

টাঙ্গাইলের মির্জাপুরে পারিবারিক কলহের জের ধরে সামিয়া আক্তার মেঘলা (২৩) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। শুক্রবার সকালে উপজেলার মীর দেওহাটা গ্রামে এ ঘটনা ঘটে। তিনি মীর দেওহাটা গ্রামের জুয়েল ব্যাপারীর স্ত্রী। তাদের দেড় বছর ও দুই মাস বয়সী দুটি সন্তান রয়েছে বলে জানা গেছে।

পুলিশ বলছে, দরিদ্র পরিবারে অভাব-অনটনের কারণে মাঝে মধ্যে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া লেগে থাকত। সকালে স্ত্রীর সঙ্গে স্বামীর কথা কাটাকাটি হলে মেঘলা অভিমান করে ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়।

মির্জাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সায়েদুর রহমান জানান, ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

(ঢাকাটাইমস/৭আগস্ট/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নেতাকর্মীদের অন্যায় না করার শপথ করালেন ধর্মমন্ত্রী কায়কোবাদ
হঠাৎ অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকু, সিসিইউতে ভর্তি
আওয়ামী সরকারের আমলে জ্বালানি খাতের দুর্নীতির মাশুল এখন দিচ্ছে জনগণ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
পূবাইলে ফজলুল হক মিলনকে মন্ত্রিসভায় রাখার দাবিতে দোয়া মাহফিল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা