করোনায় প্রাণ গেল ভারতের সাবেক ক্রিকেটারের

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৬ আগস্ট ২০২০, ২০:৩৬
অ- অ+

করোনার কাছে হার মানলেন ভারতের সাবেক ক্রিকেটার চেতন চৌহান। রবিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর। ভারতের সাবেক ওপেনার তথা উত্তর প্রদেশের মন্ত্রীর প্রয়াণের খবর জানান তাঁর ভাই পুষ্পেন্দ্র চৌহান।

গত মাসের ১২ তারিখ চেতন চৌহানের করোনা পরীক্ষার ফলাফল পজিটিভ আসে। লক্ষ্ণৌয়ের সঞ্জয় গান্ধী পিজিআই হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাকে। পরে তাঁকে স্থানান্তরিত করা হয় গুরুগ্রামের মেদান্ত হাসপাতালে।

শুক্রবার তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। লাইফ সাপোর্টে রাখা হয়েছিল তাঁকে। তাঁর কিডনি কাজ করা বন্ধ করে দিয়েছিল। শরীরের একাধিক প্রত্যঙ্গও সাড়া দিচ্ছিল না। রবিবার লড়াই শেষ হয়ে গেল চেতন চৌহানের। তাঁর প্রয়াণে শোকজ্ঞাপন করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। টুইট বার্তায় তিনি লিখেছেন, ‘চেতন চৌহান দুর্দান্ত ক্রিকেটার ছিলেন। রাজনৈতিক নেতা হিসেবেও দক্ষ ছিলেন। তাঁর প্রয়াণে আমি শোকাহত।’

গৌতম গম্ভীর, বীরেন্দ্র শেবাগও শোকাহত। তাঁরাও টুইটে প্রাক্তন ক্রিকেটারকে শ্রদ্ধা জানিয়েছেন। ডিডিসিএ’র প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, সেক্রেটারি হিসেবে কাজ করেছেন চৌহান। অস্ট্রেলিয়া সফরে ভারতীয় দলের ম্যানেজার হিসেবেও গিয়েছিলেন তিনি। ১৯৬৯ থেকে ১৯৭৮ সালের মধ্যে ৪০ টেস্ট খেলেছেন চেতন চৌহান। ৩১.৫৭ গড়ে করেছেন ২০৮৪ রান। তবে কখনও সেঞ্চুরি করতে পারেননি। ৯৭ তাঁর সর্বাধিক স্কোর। টেস্টে ১৬ হাফ সেঞ্চুরি রয়েছে সুনিল গাভাস্কারের একদা ওপেনিং পার্টনারের।

গাভাস্কার-চৌহান জুটি একসময় নিয়মিত ওপেন করতেন টেস্টে। দুজনের জুটিতে উঠেছে তিন হাজারের বেশি রান। এর মধ্যে দশবার ওপেনিং জুটিতে একশোর বেশি রান উঠেছিল। চেতন সাতটি একদিনের ম্যাচও খেলেছিলেন। তবে তাতে তেমন সাফল্য পাননি। করেছিলেন মোট ১৫৩ রান।

(ঢাকাটাইমস/১৬ আগস্ট/এসইউএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
‘বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের পক্ষে আইজিপির বক্তব্য সম্পূর্ন বেআইনি’
সাসাকাওয়ার আমন্ত্রণে নৈশভোজে অংশগ্রহণ করলেন প্রধানমন্ত্রী
সচিব হলেন একজন, আরেকজনকে বদলি
জাপানের সঙ্গে দীর্ঘমেয়াদি অংশীদারিত্ব গড়তে প্রধানমন্ত্রীর সফর গুরুত্বপূর্ণ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী