স্পেনে মাস্কবিরোধী বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৭ আগস্ট ২০২০, ১৩:৫৪| আপডেট : ১৭ আগস্ট ২০২০, ১৩:৫৬
অ- অ+

স্পেনের রাজধানী মাদ্রিদে মাস্ক পরার বিরুদ্ধে অভিনব বিক্ষোভ করেছে বিক্ষোভকারীরা। করোনার দ্বিতীয় ঢেউ আসার পর একাধিক নিষেধাজ্ঞা ও স্বাস্থ্যবিধি জারি করেছে প্রশাসন। আগে থেকেই মাস্ক পরা বাধ্যতামূলক রয়েছে। তার বিরুদ্ধেই মূলত রাস্তায় নেমেছেন বিক্ষোভকারীরা। খবর ডয়চে ভেলে।

রবিবার মাদ্রিদের সিটি সেন্টারে সমবেত হয়ে বিক্ষোভ করেন তারা। বিক্ষোভকারীদের হাতে বিভিন্ন লেখা সম্বলিত প্ল্যাকার্ড ছিল। যারা বিক্ষোভ দেখাচ্ছিলেন, তাদের অনেকেই অবশ্য মাস্ক পরেছিলেন। কিছু মানুষ মাস্ক পরেননি।

গত মে মাসে প্রথম মাস্ক পরা বাধ্যতামূলক করে স্পেন। যারা সরকারি যানবাহনে চড়বেন, তাদের জন্য মাস্ক পরা বাধ্যতামূলক ছিল। প্রথমে মাদ্রিদে চালু হলেও পরে তা সারা দেশের জন্য বাধ্যতামূলক করা হয়। দুই দিন আগে করোনা সামলাতে আবার একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। তার মধ্যে রাস্তা বা জনস্থানে ধূমপানেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

গত জুনে স্পেনে তিনমাস পর লকডাউন তুলে নেয়া হয়েছে। সেখানে করোনায় মারা গেছেন ২৮ হাজার ৬০০ জন। তারপর আবার করোনায় আক্রান্তের সংখ্যা বাড়ছে। তাই সরকার নতুন করে কিছু নিষেধাজ্ঞা জারি করেছে।

স্পেনে ডিস্কো বন্ধ করে দেয়া হয়েছে। রেস্তোরাঁ ও বার রাত একটার মধ্যে বন্ধ করে দিতে হবে। বারোটার পর সেখানে কাউকে ঢুকতে দেয়া হবে না। সব এলাকার জন্য নতুন নিয়ম চালু করা হয়েছে। বৃদ্ধাশ্রমেও বেশি লোক যেতে পারবেন না।

ঢাকা টাইমস/১৭আগস্ট/একে

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ
থার্ড টার্মিনালে পিকআপ দুর্ঘটনায় বিমানবাহিনীর ৩ সদস্য নিহত, আহত ৪
৩ মিনিটে স্বাস্থ্যমন্ত্রীকে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
সামনে ৫ দিনের সরকারি ছুটি, তবে সুখবরের সঙ্গে দুঃসংবাদও
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা