সাকিবের মেয়েকে নিয়ে ‘বিকৃত মন্তব্য’, ব্যবস্থা নেবে পুলিশ

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২১ আগস্ট ২০২০, ২০:৪০| আপডেট : ২১ আগস্ট ২০২০, ২০:৪৭
অ- অ+

সূর্যমুখী ফুলের বাগানে কানে লাল ফুল গুঁজে দাঁড়িয়ে আছে টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসানের কন্যা। সামাজিক যোগাযোগমাধ্যমে এমন একটি ছবির নিচে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন কিছু মানুষ। আর এমন কুরুচিপূর্ণ মন্তব্য চোখে পড়েছে পুলিশের। তাদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে। বিষয়টি জানিয়েছে, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশন।

শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশন, সিটিটিসি, ডিএমপি নামক পেইজে একটি পোস্টে লেখা হয়েছে, ‘বাংলাদেশ এর গর্ব সাকিব আল হাসান এর পরিবারের শিশু সদস্যকে নিয়ে কিছু বিকৃত মানসিকতার লোক সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি কুরুচিপূর্ণ মন্তব্য করছেন, যা শাস্তিযোগ্য অপরাধ। বিষয়টি আমাদের নজরে এসেছে এবং অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনার বিষয়টি প্রক্রিয়াধীন। সামাজিক যোগাযোগ মাধ্যমে শিষ্টাচার বজায় রাখার জন্য সবাইকে অনুরোধ করা হচ্ছে।’

স্ত্রী ও দুই কন্যার সঙ্গে সাকিব আল হাসান এখন যুক্তরাষ্ট্রে রয়েছেন। সম্প্রতি তিনি দ্বিতীয়বারের মতো বাবা হন। সেপ্টেম্বরে সাকিবের দেশে ফিরে অনুশীলন শুরু করার কথা রয়েছে। আগামী অক্টোবর-নভেম্বরে শ্রীলঙ্কায় বাংলাদেশ দলের টেস্ট সিরিজ রয়েছে। কিন্তু এই সিরিজে সাকিব থাকবেন কিনা তা এখনো নিশ্চিত নয়।

(ঢাকাটাইমস/২১ আগস্ট/এসইউএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near ') ORDER BY entry_time DESC,id DESC LIMIT 4' at line 4