মিটফোর্ড থেকে পালানো আসামি বাবুবাজারে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৯ আগস্ট ২০২০, ১৫:২০| আপডেট : ২৯ আগস্ট ২০২০, ১৫:৪১
অ- অ+
ফাইল ছবি

কারারক্ষীদের চোখ ফাঁকি দিয়ে রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল (মিটফোর্ড হাসপাতাল) থেকে পালিয়ে যাওয়া আসামি মিন্টু মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। পালিয়ে যাওয়ার ১০ ঘণ্টা পর তাকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনীটি।

শ‌নিবার বেলা আড়াইটার দিকে দিকে বাবুবাজার ব্রি‌জের সাম‌নে থে‌কে হতকড়া পড়া অবস্থায় তা‌কে গ্রেপ্তার করা হয়। গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন কেরাণীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের জেলার মাহবুবুল ইসলাম।

মাহবুবুল ইসলাম বলেন, হাসপাতাল থেকে পালিয়ে যাওয়া আসামি মিন্টুকে বাবুবাজার ব্রিজের সামনে থেকে গ্রেপ্তার করা হয়েছে। হাতকড়া পড়া অবস্থায় ঘোরাঘুরি করছিল সে। তবে কিভাবে সে পালিয়ে গেছে তা জানার চেষ্টা চলছে।

এর আগে ভোর সাড়ে চারটার দিকে হাসপাতাল থেকে পালিয়ে যায় মিন্টু। মিন্টু টাঙ্গাইলের গোপালপুর থানার একটি মাদক মামলার আসামি। চিকিৎসার জন্য টাঙ্গাইল জেলা কারাগার থেকে কেরাণীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে তাকে স্থানান্তর করা হয়েছিল। সেখান থেকে শুক্রবার রাতে তাকে মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়েছিল।

ঢাকাটাইমস/২৯আগস্ট/এআর/এমআর

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
লন্ডনে হাসনাত আবদুল্লাহর বিরুদ্ধে মামলা
‘তথ্য ফাঁস করলে ইনস্পেক্টরকে ঝুলিয়ে দেব’, কেএমপির অতিরিক্ত কমিশনার রাশিদুলের বক্তব্য ভাইরাল
জনগণের ঐক্যের কাছে কোনো ষড়যন্ত্র টিকবে না: ডা. জাহিদ
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পুনর্মিলনীতে গণতান্ত্রিক ঐক্যের আহ্বান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা