মাগুরার তিন গ্রামে ১০ হাজার তালবীজ রোপণ

মাগুরা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৪ সেপ্টেম্বর ২০২০, ২২:৪২
অ- অ+

প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় মাগুরার মহম্মদপুরের তিন গ্রামে শুক্রবার ১০ হাজার তালবীজ রোপন করা হয়েছে। দিনব্যাপী এ কর্মসূচিতে উপজেলার রাজাপুর ইউনিয়নের বনগ্রাম, নাওভাঙ্গা ও রাজপাট গ্রামের প্রায় ৫ শতাধিক কৃষক অংশ নেন। টিভিএস অটো বাংলাদেশ লিমিটেড এ কর্মসূচির আয়োজন করে।

এর আগে সকালে জাকির হোসেনের সভাপতিত্বে আলোচনা সভা হয়। আলোচনায় অংশ নেন রাজাপুর ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান, অধ্যাপক তৌহিদুর রহমান, মহম্মদপুর কৃষি অফিসের উপ-সহকারী কৃষি কর্মকর্তা নকিবুর রহমান, গোলাম নবী শাহীন, ইউপি সদস্য গোবিন্দ চন্দ প্রামাণিক ও টিভিএস অটোর ডিলার আলমগীর হোসেন।

সভা শেষে বনগ্রাম, নাওভাঙ্গা ও রাজপাট গ্রামের বিভিন্ন সড়কের দুই পাশে, হাট-বাজারসহ পতিত জমিতে ১০ হাজার তালবীজ রোপন করা হয়।

আয়োজক আলমগীর হোসেন জানান, জলবায়ু পরিবর্তনের ফলে দেশে প্রাকৃতিক দুর্যোগে জীবনহানি বেড়েছে। প্রাকৃতিক ভারসাম্য রক্ষা ও ব্রজপাত প্রতিরোধে তিন গ্রামে ১০ হাজার তালবীজ রোপন করা হয়েছে। প্রকৃতিকে আরো সুন্দর করতে বৃক্ষরোপন কার্যক্রম অব্যাহত থাকবে।

(ঢাকাটাইমস/৪সেপ্টেম্বর/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
প্রধানমন্ত্রী এখনও এক-এগারোর নির্যাতনের স্মৃতিচিহ্ন বয়ে বেড়াচ্ছেন: আতিকুর রহমান রুমন
টেকনাফে ১৪ কেজি আইস, বিদেশী মদ-ইয়াবাসহ গ্রেপ্তার ১
প্রধানমন্ত্রী তার সুবিধামতো সময়ে ভারতে যাবেন: চিফ হুইপ
চলন্ত ট্রেনে ধর্ষণের অভিযোগ: চার পুলিশ সদস্য প্রত্যাহার  
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা