বাহরাইনে দাসনাই পাড়া প্রবাসী ফোরামের নতুন কমিটির অভিষেক

স্বপন মজুমদার, বাহরাইন থেকে
  প্রকাশিত : ০৫ সেপ্টেম্বর ২০২০, ২১:০২
অ- অ+

বাহরাইনে দাসনাই পাড়া প্রবাসী ফোরামের নতুন নির্বাচিত কমিটির অভিষেক, আলোচনা ও দোয়া মাহফিল হয়েছে। শুক্রবার দেশটির সালমাবাদ এলাকায় স্থানীয় একটি হল রুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংগঠনের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা অজি উল্লাহ মোল্লার সভাপতিত্বে ও সহকারী শিক্ষা বিষয়ক সম্পাদক মো. আহছান উল্লাহ মোল্লার পরিচালনায় এই সভা হয়। এতে প্রধান অতিথি ছিলেন দাসনাই পাড়া প্রবাসী ফোরামের নব নির্বাচিত কমিটির সভাপতি মো. এনায়েত উল্লাহ মোল্লা। বিশেষ অতিথি ছিলেন বাহরাইন সরকার কর্তৃক অনুমোদিত সংগঠন বাংলাদেশ সমাজের সাধারণ সম্পাদক এম. এ হাসেম।

এছাড়াও ছিলেন, সিনিয়র সহসভাপতি আহছান উল্লাহ মিয়াজী, সহসভাপতি বেলায়েত হোসেন ফারুক, মাওলানা পেয়ার আহম্মদ প্রমুখ।

আলোচনা শেষে দাসনাই পাড়া প্রবাসী ফোরামের জন্য দোয়া ও দেশ-বিদেশে মহামারি করোনায় আক্রান্ত হয়ে যারা মারা গেছেন তাদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

(ঢাকাটাইমস/৫সেপ্টেম্বর/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সিগারেট খাওয়াকে কেন্দ্র করে পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ, আটক ৭
ভারতের সঙ্গে সংলাপ: হাসিনাসহ হাদির খুনিদের ফেরত চাইবে বাংলাদেশ
ঢাকেশ্বরী মন্দিরে ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিটের মহড়া
অফিসার্স ক্লাব থেকে সাবেক অতিরিক্ত সচিবের রক্তাক্ত মরদেহ উদ্ধার