পঞ্চগড়ে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু

পঞ্চগড়ের বোদা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে খায়রুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে বোদা উপজেলার চন্দনবাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত খায়রুল ওই এলাকার আব্দুল মালেকের ছেলে।
স্থানীয়রা জানায়, সকালে খায়রুল তার পান বিস্কুটের দোকান খুলতে গিয়ে দোকানের সুইচ দেয়। এসময় তার হাত ভেজা থাকায় বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈম মিয়া এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
(ঢাকাটাইমস/১০সেপ্টেম্বর/পিএল)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












