বিদেশফেরত ৮৩ কারাবন্দিকে কেন মুক্তি নয়: হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২১ সেপ্টেম্বর ২০২০, ১৬:৫৫
অ- অ+

ভিয়েতনাম ও কাতার থেকে ফেরত আসা ৮৩ কারাবন্দিকে কেন মুক্তির নির্দেশ দেয়া হবে না- তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট।

এ সংক্রান্ত রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলম সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ সোমবার এই আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আবেদনকারী আইনজীবী সালাউদ্দিন রিগান। তিনি সাংবাদিকদের জানান, আদালত এ বিষয়ে কারণ দর্শাতে সংশ্লিষ্টদের প্রতি দুই সপ্তাহের রুল জারি করেছে।

গত ১৩ সেপ্টেম্বর ভিয়েতনাম থেকে আসা ৮১ জন ও কাতার থেকে আসা দুজনসহ মোট ৮৩ জন শ্রমিকের মুক্তি চেয়ে হাইকোর্টে জনস্বার্থে রিটটি করেন আইনজীবী সালাউদ্দিন রিগান।

রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন শেষে গ্রেপ্তার ৮৩ জন শ্রমিককে গত ১ সেপ্টেম্বর কারাগারে পাঠানোর আদেশ দেয় আদালত। মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা (আইও)। এ আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেয় আদালত। ওই দিনই সকালে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন শেষে তাদের গ্রেপ্তার দেখায় পুলিশ।

তুরাগ থানা পুলিশ জানায়, তথ্য-প্রমাণের ভিত্তিতে তাদের ৫৪ ধারায় গ্রেপ্তার করা হয়। প্রবাসে থাকার সময় তাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপরাধের অভিযোগ আছে। এ কারণে গত ১৮ আগস্ট তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হয়।

(ঢাকাটাইমস/২১সেপ্টেম্বর/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নেতাকর্মীদের অন্যায় না করার শপথ করালেন ধর্মমন্ত্রী কায়কোবাদ
হঠাৎ অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকু, সিসিইউতে ভর্তি
আওয়ামী সরকারের আমলে জ্বালানি খাতের দুর্নীতির মাশুল এখন দিচ্ছে জনগণ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
পূবাইলে ফজলুল হক মিলনকে মন্ত্রিসভায় রাখার দাবিতে দোয়া মাহফিল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা