আমি পাকিস্তান বিরোধী না: গম্ভীর

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৭ অক্টোবর ২০২০, ২০:২৪
অ- অ+

বাইশ গজকে বিদায় জানানোর পর রাজনীতির ময়দানে যোগ দিয়েছেন সাবেক ভারতীয় ওপেনার গৌতম গম্ভীর। সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন অনুষ্ঠানে পাকিস্তানি বিরোধী মন্তব্য শোনা যায় বিজেপি সাংসদের কথায়। আর সাবেক পাকিস্তানি ক্রিকেটার শহীদ আফ্রিদির সঙ্গে তো প্রায়শই টুইট যুদ্ধে মেতে ওঠেন। মুখ দেখাদেখি তাঁদের বহুদিন বন্ধ। এখন যেটুকু যুদ্ধ হয় পুরোটাই ভার্চুয়াল।

কখনো শহীদ আফ্রিদি টুইটারে আক্রমণ করছেন গৌতম গম্ভীরকে। কখনো আবার গম্ভীর সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই পাল্টা দিচ্ছেন। গম্ভীর-আফ্রিদির লড়াই যেন আর থামে না। তবে প্রাক্তন ভারতীয় ওপেনারের দাবি, তিনি কখনোই পাকিস্তান বিরোধী নন, বরং ভারতীয়রা পাকিস্তান বিদ্বেষী মনোভাব পোষণ করেন না।

সম্প্রতি টুইটারে গম্ভীরকে এক ভক্ত প্রশ্ন করেন, তিনি কেন পাকিস্তান বিরোধী? সেখানেই তিনি জানিয়েছেন, সীমান্তে ভারতীয় সেনাদের মৃত্যুর প্রসঙ্গ এলে সব ভারতীয়রাই পাকিস্তান বিরোধী হয়ে ওঠেন।

গৌতম গম্ভীর টুইটে লিখেছেন, ‘আমি পাকিস্তান বিরোধী নই, আমার মনে হয় না কোনো ভারতীয় আসলে পাকিস্তান বিরোধী। তবে যখন আমাদের সেনাদের জীবন এবং অন্য কিছুর মধ্যে একটাকে বেছে নিতে হয়, তখন আমরা প্রত্যেকেই একই মনোভাব পোষণ করি।’

(ঢাকাটাইমস/৭ অক্টোবর/এসইউএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঢাবি ছাত্রশক্তির সভাপতি হাসিবের ওপর হামলা
ঢাকায় ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগ, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৩
চাকরির প্রলোভনে ২৫ লাখ টাকা আত্মসাৎ, টেলিগ্রাম গ্রুপের অ্যাডমিনসহ দুজন গ্রেপ্তার
ফরিদপুরে বাসে আগুন, ঘুমন্ত চালকের মৃত্যু