ভারতেই মুসলিমরা সবচেয়ে সুখে আছে: আরএসএস প্রধান

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১০ অক্টোবর ২০২০, ১১:৩৭| আপডেট : ১০ অক্টোবর ২০২০, ১১:৫৩
অ- অ+

হিন্দু-মুসলমানের মধ্যে ধর্মীয় ভেদাভেদের মাধ্যমে কিছু মানুষ স্বার্থ লাভের রাস্তা খোঁজে বলে দাবি করেছেন ভারতের রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের প্রধান মোহন ভাগবত। বিশ্বে ভারতেই মুসলিমরা সবচেয়ে সুখে আছে বলেও দাবি তার। খবর জি নিউজের।

মোহন ভাগবত বলেন, ভারতে মুসলিম সম্প্রদায়ের মানুষের অস্তিত্ব বিপন্ন নয়। বরং সারা বিশ্বের মধ্যে ভারতেই মুসলিম সম্প্রদায়ের মানুষ সব থেকে সুখে আছে।

ভারতের কট্টর হিন্দু্ত্ববাদী সংগঠন আরএসএস প্রধান এদিন বলেন, 'মহারানা প্রতাপের সৈন্য দলে অনেক মুসলিম সেনা ছিল। তারা মোগলদের বিরুদ্ধে লড়েছে। এটাই আমাদের ভারতবর্ষ। আমাদের দেশের নাম উচ্চারিত হলে সংহতির কথাই আসে সবার আগে। হিন্দু-মুসলমানের মধ্যে ভেদাভেদ করে কিছু মানুষ। তাদের স্বার্থসিদ্ধির জন্য।'

মোহন ভাগবত বলেন, 'আমাদের দেশের সংবিধানে কোথাও লেখা নেই যে এখানে মুসলিমদের কোনো জায়গা নেই। কোথাও বলা নেই যে এদেশে থাকতে হলে হিন্দুদের শ্রেষ্ঠ বলে মেনে নিতে হবে। যখনই দেশের সংস্কৃতির ওপর আক্রমণ হয়েছে এদেশের মানুষ ঝাঁপিয়ে পড়েছে। তা সে হিন্দু হোক বা মুসলমান। এটাই আমাদের দেশ। আপনারা পাকিস্তানে দেখুন। সেখানে সংখ্যালঘু হিন্দুদের একঘরে করে রাখা হয়েছে। কিন্তু ভারতে মুসলিমরা সুখে রয়েছে।'

আরএসএস প্রধান এদিন আরও জানান, এদেশে প্রতিটি মানুষের নিজের ধর্ম পালনের অধিকার রয়েছে। তার জন্য কাউকে জবাবদিহি করার কোনো প্রয়োজন নেই।

ঢাকা টাইমস/১০অক্টোবর/একে

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
‘আমি আপনার বহু আগে ছাত্রদল করেছি’—ছাত্রদল নেতাকে এসপির কড়া জবাব
থানচিতে দুই মিয়ানমার নাগরিকসহ আটক ৩
হাম ও উপসর্গে এখন পর্যন্ত ৭৮০ জনের মৃত্যু
ক্লাইমেট অ্যাকশন ফোরামের জাতীয় কার্যনির্বাহী কমিটি গঠন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা