ডাউন সিনড্রোম সচেতনতা মাস উদযাপন

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২১ অক্টোবর ২০২০, ১২:৫৫
অ- অ+

‘সকল কাজে অংশ নিব, আমাদের সিদ্ধান্ত আমরাই দিব’ স্লোগানে ডাউন সিনড্রোম সোসাইটি অব বাংলাদেশের উদ্যোগে ৫ম বারের মতো উদযাপিত হলো ডাউন সিনড্রোম সচেতনতা মাস।

২০ অক্টোবর সরকারি স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব নিশ্চিত করে সীমিত আকারে সচেতনতা মাস উপলক্ষে বিশেষ কর্মসূচি পালন করা হয়।

মাসব্যাপী কর্মসূচির আওতায় ঢাকার বনশ্রীতে ডাউন সিনড্রোম সোসাইটির রিসোর্স সেন্টারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ডাউন সিনড্রোম সোসাইটি অব বাংলাদেশের চেয়ারম্যান সরদার এ রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ বৈকল্য বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রফেসর ড. হাকিম আরিফ।

অনুষ্ঠানে প্রফেসর হাকিম আরিফ ডাউন সিনড্রোম ব্যক্তিদের সামাজিক নিরাপত্তা ও তাদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির ওপর গুরুত্ব আরোপ করেন।

এ সময় বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ বৈকল্য বিভাগের চেয়ারপারসন তাওহিদা জাহান বলেন, ডাউন সিনড্রোম বৈশিষ্ট্যসম্পন্ন শিশু ও ব্যক্তিদের অবহেলা না করে তাদেরকে সঠিক পরিচর্যার মাধ্যমে স্বাভাবিক মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।’

নিউরো-ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাষ্টের সহকারী পরিচালক মো. আবু তৈয়ব খান বলেন, ‘ডাউন সিনড্রোম বৈশিষ্ট্যসম্পন্ন ব্যক্তিদের সামাজিক অন্তর্ভুক্তি ও জীবনমান উন্নয়নে সচেতনতার বিকল্প নেই।’

অনুষ্ঠানে ডাউন সিনড্রোম সোসাইটি অব বাংলাদেশের চেয়ারম্যান সরদার এ রাজ্জাক দেশে অক্টোবর ডাউন সিনড্রোম সচেতনতা মাস উদযাপনের প্রেক্ষাপট তুলে ধরেন ও বিভিন্ন বছরের কর্মকাণ্ডের ওপর একটি ভিডিও উপস্থাপনা করেন।

ডাউন সিনড্রোম সোসাইটি অব বাংলাদেশের পরিচালক শাহানাজ পারভীন চৌধুরী বলেন, পরিবারকে সবার আগে এগিয়ে আসতে হবে। ডাউন সিনড্রোম শিশু ও ব্যক্তিদের শারীরিক ও মানসিক বিকাশে পরিবার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডাটা কনসালটেন্টের প্রোগ্রাম ডিরেক্টর ড. মারুফ আহাম্মেদ মৃদুল, ডাউন সিনড্রোম সোসাইটি অব বাংলাদেশের নির্বাহী পরিচালক উত্তম হাওলাদার এবং ডাউন সিনড্রোম সোসাইটি অব বাংলাদেশের পরিচালক আরিফ হোসেন মোল্লা।

উল্লেখ্য, ২০১৬ সাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ বৈকল্য বিভাগ ও ডাউন সিনড্রোম সোসাইটি অব বাংলাদেশের উদ্যোগে ধারাবাহিকভাবে মাসটি উদযাপিত হয়ে আসছে। কোভিড-১৯ পরিস্থিতির কথা বিবেচনা করে এ বছর সীমিত আকারে মাসটি উদযাপিত হচ্ছে দেশের ৫টি জেলায়।

আলোচনা শেষে ডাউন সিনড্রোম বৈশিষ্ট্যসম্পন্ন সেল্ফ-অ্যাডভোকেটদের পরিবেশনায় কালচারাল প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।

ঢাকাটাইমস/২১অক্টোবর/এসকেএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নওগাঁ কারাগারে বন্দী আওয়ামী লীগ নেতার মৃত্যু
শ্রীপুরে ভাড়া বাসায় ছাত্রলীগের সাবেক নেতার মরদেহ, শ্বাসরোধে হত্যার অভিযোগ
সীমান্ত হত্যা বন্ধ ও অপরাধ প্রতিরোধে বিজিবি-বিএসএফের ঐকমত্য
কাঁঠাল পাতা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধের মৃত্যু