বার্সেলোনার সভাপতি নির্বাচন ২৪ জানুয়ারি

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০১ ডিসেম্বর ২০২০, ১৮:৩২| আপডেট : ০১ ডিসেম্বর ২০২০, ২০:৪১
অ- অ+

আগামী ২৪ জানুয়ারি নতুন সভাপতি বেছে নেবে বার্সেলোনা। জোসেপ মারিয়া বার্তোমেউর পদত্যাগের পর আপাতত কাতালান এই জায়ান্টদের সর্বোচ্চ এই পদটি শূন্য রয়েছে।

আগস্টে সভাপতির পদ থেকে সড়ে দাঁড়ান বার্তোমেউ। দলের আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসির সাথে ট্রান্সফার সংক্রান্ত বিতর্কের জেড়ে অনেকটা চাপে পড়েই পদত্যাগ করেন তিনি।

সভাপতি প্রার্থী হিসেবে আসন্ন নির্বাচনে বেশ খানিকটা এগিয়ে আছেন ২০০৩-২০১০ পর্যন্ত এই দায়িত্বে থাকা ইয়োয়ান লাপোর্তা। এই সময়ে বার্সেলোনা চারটি লা লিগাসহ দুটি চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জয় করেছিল।

সম্ভাব্য প্রার্থীদেরকে আগামী ১৪ ডিসেম্বরের মধ্যে অবশ্যই ২২৫৭টি সমর্থক স্বাক্ষর যোগাড় করতে হবে। ২৩ ডিসেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।

(ঢাকাটাইমস/১ ডিসেম্বর/এসইউএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পূর্বাচলে ট্রাফিক সার্জেন্টের সঙ্গে অসদাচরণ, নারীসহ দুইজনের ৭ দিনের কারাদণ্ড
মিরপুরে ফুটপাত উচ্ছেদ ঘিরে সংঘর্ষ, সিটি করপোরেশনের গাড়িতে আগুন
১০ বছর লোকসানে পাঁচতারকা হোটেল ইন্টারকন্টিনেন্টাল, ঋণের দায় নিচ্ছে সরকার
কানাডায় অভিবাসন অভিযানে ৮ মাসে ৩৪০ বাংলাদেশি বহিষ্কার