ইরাক-আফগানের পর সোমালিয়া থেকেও সেনা সরাচ্ছেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
  প্রকাশিত : ০৫ ডিসেম্বর ২০২০, ১৫:০৯| আপডেট : ০৫ ডিসেম্বর ২০২০, ১৬:৩৩
অ- অ+

ইরাক ও আফগানিস্তানের পর এবার বিদায়ের আগে সোমালিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শুক্রবার মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন এক বিবৃতিতে জানিয়েছে, সোমালিয়ায় থাকা অধিকাংশ সেনাকেই দেশে ফিরিয়ে আনা হবে। আফ্রিকার এই দেশটিতে প্রায় ৮০০ মার্কিন সেনা বিশেষ প্রশিক্ষণে মোতায়েন আছে। খবর আল জাজিরার।

বিবৃতিতে পেন্টাগন আরও জানায়, ‘বিপজ্জনক আফ্রিকা থেকে আমাদের কার্যক্রম পুরোপুরি গুটিয়ে নিচ্ছি না। এ বিষয়ে আমরা সোমালিয়া সরকারের সঙ্গে প্রতিশ্রুতিবদ্ধ। সেনাদের অবস্থান পরিবর্তন করছি, কিন্তু এর মানে মার্কিন নীতির পরিবর্তন নয়।’

ন্যাটোর আপত্তি থাকা সত্ত্বেও এর আগে গেল মাসে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তান থেকে চার হাজার এবং ইরাক থেকে আড়াই হাজার সেনা প্রত্যাহার করে নেন ট্রাম্প।

যুক্তরাষ্ট্রে নিযুক্ত সোমালিয়ার সাবেক বিশেষ দূত আবুকার আরমান অভিযোগ করে বলেন, ‘সোমালিয়ার সংঘাত বন্ধে কোনো কার্যকর ব্যবস্থা যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত নেয়নি। বরং সোমালিয়ায় সহিংসতা উস্কে দেয়া হয়েছে।’

আফ্রিকার মধ্যে সোমালিয়া সবচেয়ে সংঘাতকবলিত দেশ। দেশটিতে বেশ কয়েকটি সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী আধিপত্য কায়েম করেছে। ফলে সংঘাতের কবলে পড়ে প্রাণ হারাচ্ছেন বহু সাধারণ মানুষ।

ঢাকাটাইমস/৫ডিসেম্বর/এনএইচএস/একে

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দীর্ঘ ১৯ বছর পর চাকরিতে ফিরলেন ২৪৬ পুলিশ কর্মকর্তা
২০২৭ সালের ডিসেম্বরের মধ্যে তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরুর লক্ষ্য সরকারের
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন নিয়ে সন্তুষ্ট ইসি
সৌদি আরবে শ্রমিক নির্যাতন বন্ধে কঠোর কূটনৈতিক পদক্ষেপের আহ্বান সাইফুল হকের