নতুন বিজ্ঞাপনে শিপন মিত্র

বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৫ জানুয়ারি ২০২১, ১৩:৪৫
অ- অ+

বিজ্ঞাপনের কাজ দিয়ে বছর শুরু করলেন চিত্রনায়ক শিপন মিত্র। দেশ বন্ধু গ্রুপের একটি এনার্জি ড্রিংকস-এর বিজ্ঞাপনে কাজ করেছেন তিনি। সম্প্রতি রাজধানীর ৩০০ ফিট এবং পুবাইলের বিভিন্ন লোকেশনে এটির শুটিং হয়েছে। বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন সুমন ও জিনিয়া। সেখানে শিপন মিত্রের বিপরীতে কাজ করেছেন মডেল নিহা।

অভিনেতা জানান, ‘বছরের প্রথম বিজ্ঞাপনে কাজ করলাম। দারুণ একটি টিম ছিল এবং কাজ করে খুব ভালো লাগল। সবাই বেশ প্রফেশনাল এবং ফ্রেন্ডলি ছিল। এই এনার্জি ড্রিংকস মধ্যপ্রাচ্যের অনেকগুলো দেশে আগে থেকেই চলে আসছিল। বাংলাদেশে নতুন করে আসল। ভালোভাবেই কাজ শেষ হয়েছে। আগামী মাস থেকে দেশের সব স্যাটেলাইট চ্যানেলে বিজ্ঞাপনটি প্রচার করা হবে।’

তিনি আরও বলেন, ‘প্রথম কোনো বিজ্ঞাপনে নিহা আমার সঙ্গে কাজ করেছে। খুবই ভালো কাজ করেছে। নিহাকে আমিই রেফার করেছি। ওর সঙ্গে আমার আগে থেকেই পরিচয় ছিল। মেয়েটা অনেক ভালো, বেশ জলি মাইন্ডের। আমার মনে হয়েছে এই বিজ্ঞাপনের জন্য ও পারফেক্ট তাই রেফার করেছি।’

নির্মাতা সৈকত নাসির পরিচালিত ‘দেশা- দ্য লিডার’ সিনেমার মধ্যে দিয়ে বড় পর্দায় যাত্রা করেছিলেন শিপন মিত্র। এরপর তিনি বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেছেন। বর্তমানে মুক্তির অপেক্ষায় রয়েছে শিপনের ‘বসন্ত বিকেল’ ও ‘সুজুকি’ নামের দুটি ছবি। সিনেমার পাশাপাশি নিয়মিত তিনি বিজ্ঞাপনেও কাজ করেন।

ঢাকাটাইমস/২৫জানুয়ারি/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কানাডাকে ৩-০ গোলে হারিয়ে প্রথম দল হিসেবে কোয়ার্টার ফাইনালে মরক্কো
খামেনির জানাজায় ইরানিদের কাঁদতে দেখে ট্রাম্প বিস্মিত, হত্যাকাণ্ডটি ছিল যুক্তরাষ্ট্রের বড় ভুল!
'ইউএন-কপস' সম্মেলনে অংশ নিতে নিউইয়র্ক যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী
ঢাকাসহ দেশের ৯ অঞ্চলে ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা