শিল্পী সমিতির নির্বাচন: নামাজের বিরতিতে গেটে তালা দেওয়ার অভিযোগ অভিনেত্রী মুক্তির

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৩ জুলাই ২০২৬, ১৬:০৭
অ- অ+

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচনকে কেন্দ্র করে ভোটকেন্দ্রে অনিয়মের অভিযোগ তুলেছেন অভিনেত্রী রুমানা ইসলাম মুক্তি।

শুক্রবার অনুষ্ঠিত নির্বাচনের ভোটগ্রহণ চলাকালে নামাজের বিরতির সময় কেন্দ্রের ভেতরে লোক রেখে দুই পাশের গেটে তালা দেওয়ার অভিযোগ করেন তিনি। বিষয়টি নিয়ে ভোটকেন্দ্রে উত্তেজনা ও হট্টগোলের সৃষ্টি হয়।

অভিযোগ করে রুমানা ইসলাম মুক্তি বলেন, নামাজের বিরতির সময় ভেতরে লোক রেখে গেটে তালা দেওয়া হয়েছে, যা কোনো নিয়মের মধ্যে পড়ে না। তিনি আরও বলেন, নির্বাচন কমিশনারকে ফোন করলেও সেটি বন্ধ পাওয়া যায়।

একই প্যানেলের আরেক প্রার্থী অভিনেতা আবির চৌধুরীও অভিযোগ তুলে বলেন, এটি ম্যানুয়াল কাউন্টের ভোট হলেও ভেতরে লোক রেখে গেটে তালা দেওয়া প্রশ্নবিদ্ধ। তিনি আগের ভোটগুলো পুনরায় গণনা করে নতুনভাবে ভোটগ্রহণের দাবি জানান।

এদিকে কেন্দ্রের ভেতর থেকে বের হওয়া এক নিরাপত্তাকর্মী জানান, তিনি ওয়াশরুমে গেলে গেটে তালা দেওয়া হবে—এটি তাদের জানা ছিল না।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন প্রধান নির্বাচন কমিশনার কিবরিয়া লিপু। তার দাবি, এমন কোনো ঘটনার সুযোগ নেই এবং প্রজেক্টরের মাধ্যমে কেন্দ্রের ভেতরের সব কার্যক্রম পর্যবেক্ষণ করা হচ্ছে।

নির্বাচন কমিশনার খোরশেদ আলম খসরু জানিয়েছেন, নামাজের এক ঘণ্টার বিরতি পর্যন্ত মোট ১০২টি ভোট কাস্ট হয়েছে।

এবারের নির্বাচনে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। একদিকে আছেন আরমান ও রুমানা ইসলাম মুক্তি নেতৃত্বাধীন প্যানেল, অন্যদিকে শিবা সানু ও জয় চৌধুরী নেতৃত্বাধীন প্যানেল। নির্বাচন কমিশনের দায়িত্বে আছেন কামাল মো. কিবরিয়া লিপু, খোরশেদ আলম খসরু এবং বি এইচ নিশান।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এইচএসসি কেন্দ্রের বাইরে অভিভাবকদের জন্য শেড ও চেয়ার স্থাপনের নির্দেশ
হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১০৭
ডিএমপির পাঁচ এডিসি ও এক এসিকে বদলি
মিডিয়া শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা