বিশ্বকাপে ৮৮ বছরের অপেক্ষার অবসান সুইজারল্যান্ডের, আলজেরিয়াকে হারিয়ে নকআউট পার

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৩ জুলাই ২০২৬, ১০:৫৪| আপডেট : ০৩ জুলাই ২০২৬, ১১:২৪
অ- অ+

অবশেষে বিশ্বকাপে নকআউট বাধা পেরোতে নিজেদের ৮৮ বছরের অপেক্ষার অবসান ঘটাল সুইজারল্যান্ড। উত্তর আমেরিকা বিশ্বকাপ ২০২৬ এর নকআউট পর্বে আলজেরিয়াকে ২-০ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করলেন গ্রানিত জাকা-ম্যানুয়েল আকাঞ্জিরা।

আজ কানাডার ভ্যাঙ্কুভারের বিসি প্লেস স্টেডিয়ামে শেষ ৩২ এর ম্যাচে আলজেরিয়ার মুখোমুখি হয় সুইজারল্যান্ড।

ম্যাচের ১১ মিনিটে সুইজারল্যান্ডের প্রথম গোলটি করেন ব্রিল এমবোলো। একটি পাল্টা আক্রমণ থেকে তিনি এগিয়ে দেন সুইস দলকে।

প্রথমার্ধের ৪৬ মিনিটে আরও এগিয়ে (২-০) যায় সুইজারল্যান্ড। দারুণ এক শটে এবার গোল করেন ড্যান এনদোয়ে। এরপর শেষ বাজি বাজার আগে পর্যন্ত কোনো গোলের দেখা মেলেনি ম্যাচে।

পরবর্তী রাউন্ড অর্থাৎ শেষ ষোলোতে তাদের প্রতিপক্ষ হবে কলম্বিয়া বা ঘানা।

এর আগে সর্বশেষ ১৯৩৮ সালের বিশ্বকাপে নকআউট পর্বে জয় পেয়েছিল সুইজারল্যান্ড। সেবার শেষ ষোলোর রিপ্লে ম্যাচে জার্মানিকে ৪-২ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছিল সুইসরা। এরপর আর নকআউট পর্ব টপকাতে পারেনি তারা।

ইউরোপের দেশটি ফুটবলে বেশ শক্তিশালী বলা যায়। বিশ্বকাপে প্রায় প্রতিটা মঞ্চে সম্ভাবনা নিয়ে হাজির হয়েছে। কিন্তু কখনো শিকে ছেড়েনি নকআউটে। আজ আবার নকআউট পর্বে মাঠে নেমে জয় তুলে নিয়ে সুইসদের দীর্ঘদিনের লালিত স্বপ্ন পূরণ করণে গ্রানিত জাকা-ম্যানুয়েল আকাঞ্জিরা।

অবশ্য দীর্ঘ ব্যর্থতা কাটানোর সবচেয়ে কাছাকাছি সুযোগ এসেছিল ২০০৬ বিশ্বকাপে। শেষ ষোলোয় ইউক্রেনের বিপক্ষে ১২০ মিনিট গোলশূন্য ড্র করার পর টাইব্রেকারে ৩-০ ব্যবধানে হেরে বিদায় নেয় সুইজারল্যান্ড। এর মধ্য দিয়ে বিশ্বকাপে নকআউট পর্বে টানা সাতটি ম্যাচে বিদায় নিতে হয়েছিল তাদের।

সেই টাইব্রেকার দুঃস্বপ্নের ২০ বছর এবার জয় নিয়ে নকআউট-বাধা পেরিয়ে গেল সুইসরা।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
একসঙ্গে ৫ সন্তান জন্মের পর মারা গেল ৪ জন
লিডিং ইউনিভার্সিটি ম্যানেজমেন্ট সিস্টেম উন্নয়নে ড্যাফোডিল কম্পিউটার্সের চুক্তি
অস্ট্রিয়াকে ৩-০ গোলে হারিয়ে শেষ ষোলোতে স্পেন
জুলাই-আগস্টে দেশে বন্যার আশঙ্কা রয়েছে: এফএফডব্লিউসি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা