রাখাইনে দফায় দফায় বিস্ফোরণের শব্দ, কেঁপে উঠছে টেকনাফ সীমান্ত

টেকনাফ প্রতিনিধি:
  প্রকাশিত : ০২ জুলাই ২০২৬, ১৮:২৬
অ- অ+

মিয়ানমারের রাখাইন রাজ্যে দফায় দফায় বিস্ফোরণের শব্দে কেঁপে উঠছে কক্সবাজারের টেকনাফ সীমান্ত এলাকা। বৃহস্পতিবার দুপুর থেকে সীমান্তের ওপারে রাখাইনের বলিবাজার ও কুমিরখালী এলাকায় সংঘর্ষের মধ্যে একের পর এক বিস্ফোরণের বিকট শব্দ শোনা যায়। এতে সীমান্তবর্তী হোয়াইক্যং ও হ্নীলা এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয় বাসিন্দারা জানান, দুপুরের পর থেকে সীমান্তের ওপারে অন্তত সাতটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বিস্ফোরণের তীব্রতায় হোয়াইক্যং সীমান্তের বেশ কয়েকটি এলাকায় ঘরবাড়ি কেঁপে ওঠে।

হোয়াইক্যংয়ের বাসিন্দা আব্দুর রহমান বলেন, দুপুরের দিকে রাখাইনের বলিবাজার ও কুমিরখালী এলাকা থেকে একের পর এক বিস্ফোরণের শব্দ ভেসে আসে। এতে সীমান্ত এলাকার মানুষের মধ্যে আতঙ্ক দেখা দেয়।

হোয়াইক্যং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য সিরাজুল মোস্তফা লালু বলেন, প্রায় এক বছর আগে সীমান্তের ওপারে আরাকান আর্মি ও মিয়ানমারের জান্তা বাহিনীর মধ্যে তীব্র সংঘর্ষ হয়েছিল। তখন দীর্ঘ সময় সীমান্ত এলাকার মানুষ আতঙ্কে ছিলেন। নতুন করে সংঘর্ষ শুরু হওয়ায় স্থানীয়দের মধ্যে আবারও উদ্বেগ তৈরি হয়েছে।

হ্নীলা মৌলভীবাজার এলাকার জেলে রহমত উল্লাহ বলেন, সকালে নাফ নদীতে মাছ ধরতে গিয়েছিলেন। দুপুরে সীমান্তের ওপার থেকে কয়েক দফা বিস্ফোরণের শব্দ শোনার পর আতঙ্কে মাছ ধরা বন্ধ করে ফিরে আসেন।

এর আগে বুধবার দিন ও রাতে মংডু শহরে বিমান থেকে বোমা হামলার ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

উখিয়া ব্যাটালিয়নের (৬৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বলেন, সীমান্তের ওপার থেকে বিস্ফোরণের শব্দ শোনার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। পরিস্থিতি পর্যবেক্ষণে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
স্বাক্ষর জাল করে অন্যজনের বাইসাইকেল নাতিকে দিয়ে ফাঁসলেন জামায়াত নেতা!
বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিমন্ত্রীর শুভেচ্ছা বাণী
ইসলামপুরের তিন ব্যবসায়ীর বিরুদ্ধে অবৈধ সম্পদ, কর ফাঁকি ও অর্থপাচারের অভিযোগ দুদকে
বিশ্বকাপে পেলের রেকর্ড ভাঙ্গলেন কেন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা