আর্জেন্টিনাকে বিদায় করবে কেপ ভার্দে: মুখে পাউডার লাগানো সেই ঘানার ওঝার ভবিষ্যদ্বাণী

বিশ্বকাপ ফুটবল নিয়ে নতুন করে আলোচনায় এসেছে ভবিষ্যদ্বাণী ও বিতর্কিত দাবি। জার্মানির অর্থনীতিবিদ জোয়াখিম ক্লেমেন্টের বলেছিলেন, ব্রাজিলকে হারাবে জাপান। নেদারল্যান্ডস চ্যাম্পিয়ন হবে। কিন্তু হয়েছে উল্টোটা। ব্রাজিল শেষ ষোলোয় চলে গেছে। নকআউটের শুরুতে বিদায় নিয়েছে ডাচরা। জার্মান অর্থনীতিবিদ জোয়াখিম ক্লেমেন্টের ভুল ভবিষ্যদ্বাণীর পর এবার আলোচনায় ঘানার এক ঐতিহ্যবাহী আধ্যাত্মিক ব্যক্তিত্বের মন্তব্য।
কেন এই ঘানার ওঝার কথায় গুরুত্ব দেওয়া হচ্ছে—কারণ তিনি আগে দাবি করেছিলেন, ইংল্যান্ডের বিপক্ষে ঘানার ম্যাচে তিনি হ্যারি কেইনের ওপর “কালো জাদু” প্রয়োগ করেছিলেন, যাতে তিনি গোল করতে না পারেন। তিনি বলেছিলেন, ঘানার বিপক্ষে কেইন যাতে গোল না করতে পারে, সে জন্য তিনি কাজ করছেন।
বনসাম বলেন, “আমি কেইনের ওপর কাজ করছি। তার কোনো ক্ষতি আমি চাই না, তবে আমার দেশের বিরুদ্ধে তাকে গোল করতে দেব না। আমার চেষ্টা থাকবে ঘানাকে জেতানো।”
ঘানাকে অবশ্য জেতাতে পারেননি তিনি, তবে ম্যাচটি ০-০ ড্র হয়েছিল। আফ্রিকান এই ওঝার কথামতো পরবর্তী ম্যাচে কেইন গোল পান। তিনি তখন দাবি করেন, “আমিই বিশ্বের সবচেয়ে শক্তিশালী ওঝা! পরের ম্যাচে কেইন মুক্তি পাবে এবং গোল করবে। সে আমার শত্রু নয়, আমার সন্তানের নাম আমি হ্যারি রাখব।”
উল্লেখ্য, কাতার বিশ্বকাপের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা দাপটের সঙ্গে গ্রুপ পর্ব শেষ করেছে। লিওনেল মেসি গ্রুপ পর্বের তিন ম্যাচে হ্যাটট্রিকসহ ছয়টি গোল করেছেন।
মেসি ও তার সতীর্থদের ফর্ম বিবেচনায় কেপ ভার্দেকে তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ হিসেবে দেখা হচ্ছে। তবে লো ব্লকের নতুন কৌশলে খেলছে কেপ ভার্দে।
বিশ্বকাপে আফ্রিকার দলগুলোর বিপক্ষে আর্জেন্টিনা এখন পর্যন্ত সাতবার খেলেছে। এর মধ্যে নকআউট পর্বে কোনো আফ্রিকান দলের বিপক্ষে এটাই তাদের প্রথম ম্যাচ। আগের সাত ম্যাচের মধ্যে ছয়টিতে জিতেছে আর্জেন্টিনা। একমাত্র হার এসেছিল ১৯৯০ বিশ্বকাপে ক্যামেরুনের বিপক্ষে।
(ঢাকাটাইমস/১ জুলাই/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































