ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ০৩ জুলাই ২০২৬, ১৪:২৭
অ- অ+

ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলীয় উপকূলে ৬ দশমিক ২ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। শুক্রবার (৩ জুলাই) উত্তর মালুকু প্রদেশের তোবেলো থেকে প্রায় ৫৮ কিলোমিটার পশ্চিমে এ ভূমিকম্পের উৎপত্তি হয়। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ইউরোনিউজের প্রতিবেদনে বলা হয়, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে যে এ ঘটনায় সুনামির কোনো আশঙ্কা নেই। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, স্থানীয় সময় সকাল ১১টা ৩১ মিনিটে ভূকম্পনটি অনুভূত হয়। এর কেন্দ্র ছিল প্রায় ১২০ কিলোমিটার গভীরে।

ভূমিকম্পের কেন্দ্রস্থল থেকে প্রায় ১১৪ কিলোমিটার দূরের তেরনাতে শহরের এক বাসিন্দা উমর আব্বাস বলেন, তিনি তখন একটি দোকানে কফি খাচ্ছিলেন। হঠাৎ তার চেয়ার কেঁপে ওঠে, এবং মুহূর্তেই তিনি আতঙ্কিত হয়ে পড়েন। তিনি জানান, আগের ভূমিকম্পের অভিজ্ঞতার কারণে এমন পরিস্থিতি তাকে মানসিকভাবে আরও বেশি প্রভাবিত করে।

প্রশান্ত মহাসাগরের ‘রিং অব ফায়ার’ অঞ্চলে অবস্থানের কারণে ইন্দোনেশিয়া এবং আশপাশের দেশগুলোতে ভূমিকম্প ও আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত প্রায়ই ঘটে থাকে। এই অঞ্চলটি জাপান থেকে দক্ষিণ-পূর্ব এশিয়া হয়ে পুরো প্রশান্ত মহাসাগরীয় অববাহিকা পর্যন্ত বিস্তৃত।

সূত্র: দ্য স্টেট টাইমস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দেশ আমাদের সবার, কাউকে পা রাখতে দেব না: শফিকুর রহমান
এফডিসিতে চলছে শিল্পী সমিতির নির্বাচন, চলচ্চিত্র পাড়ায় উৎসবের আমেজ
জুলাই-আগস্টে দেশে বন্যার শঙ্কা
অনলাইনে ইরানফেরত দুই ভাইয়ের সিসা ব্যবসা, কুরিয়ারে পৌঁছাত ক্রেতার কাছে; যেভাবে ধরল ডিএনসি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা