চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

চেক রিপাবলিক ও স্লোভাকিয়ায় সরকারি সফর শেষে দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
শুক্রবার (৩ জুলাই) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৮ জুন সরকারি সফরে চেক রিপাবলিক ও স্লোভাকিয়া যান সেনাপ্রধান। সফর শেষে শুক্রবার তিনি দেশে ফেরেন।
সফরকালে জেনারেল ওয়াকার-উজ-জামান দুই দেশের প্রতিরক্ষা ও সামরিক খাতের শীর্ষস্থানীয় ব্যক্তিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন। বৈঠকে দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সম্পর্ক এবং সামরিক সহযোগিতা আরও জোরদারের বিষয়ে আলোচনা হয়।এ ছাড়া সফরকালে তিনি চেক রিপাবলিক ও স্লোভাকিয়ার বিভিন্ন সামরিক প্রতিষ্ঠান এবং প্রতিরক্ষা শিল্প–সংশ্লিষ্ট স্থাপনা পরিদর্শন করেন বলে আইএসপিআর জানিয়েছে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































