দেলাওয়ার হোসাইন সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালী অপহরণে জড়িত এএসপি ফজলুর রহমান গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৩ জুলাই ২০২৬, ১২:২৭
অ- অ+

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জামায়াতে ইসলামীর সাবেক নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর পক্ষে সাক্ষ্য দিতে এসে অপহরণের শিকার হওয়া সুখরঞ্জন বালীকে অপহরণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশের এক সহকারী পুলিশ সুপারকে (এএসপি) গ্রেপ্তার করেছে।

শুক্রবার (৩ জুলাই) বেলা পৌনে ১২টার দিকে ডিবির অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ২০১২ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এলাকা থেকে সুখরঞ্জন বালীকে অপহরণের ঘটনায় এএসপি ফজলুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার রাতে ঢাকায় তার বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় ফজলুর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

জানা গেছে, সুখরঞ্জন বালী পিরোজপুরের বাসিন্দা। তিনি ২০১২ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দেলাওয়ার হোসাইন সাঈদীর পক্ষে সাফাই সাক্ষ্য দিতে ঢাকায় আসেন। অভিযোগ রয়েছে, ট্রাইব্যুনাল প্রাঙ্গণ থেকে তাকে তুলে নেওয়া হয়। পরে তাকে সীমান্ত পেরিয়ে ভারতে পাওয়া যায়। ঘটনাটি সে সময় দেশ-বিদেশে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় হত্যা, গণহত্যা, নির্যাতন, অগ্নিসংযোগ, ধর্মীয় সংখ্যালঘুদের ওপর হামলাসহ মানবতাবিরোধী অপরাধের একাধিক অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার হয়।

২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে মৃত্যুদণ্ড দেন। পরে একই বছরের ১৭ সেপ্টেম্বর আপিল বিভাগ সেই রায় পরিবর্তন করে আমৃত্যু কারাদণ্ডাদেশ দেন।

দীর্ঘদিন কারাবন্দী থাকার পর ২০২৩ সালের ১৪ আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দেলাওয়ার হোসাইন সাঈদী মারা যান। তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
অনলাইনে ইরানফেরত দুই ভাইয়ের সিসা ব্যবসা, কুরিয়ারে পৌঁছাত ক্রেতার কাছে; যেভাবে ধরল ডিএনসি
জলাশয় থাকবে উন্মুক্ত, জোরদার হচ্ছে নদী-খাল খনন কর্মসূচি: টুকু
চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান
থাইল্যান্ডে ধর্মীয় শোভাযাত্রার দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১০
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা