এফডিসিতে চলছে শিল্পী সমিতির নির্বাচন, চলচ্চিত্র পাড়ায় উৎসবের আমেজ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৩ জুলাই ২০২৬, ১৪:৪৬
অ- অ+

চলচ্চিত্র পাড়ায় এখন উৎসবের আমেজ। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচন উপলক্ষে আজ মুখর এফডিসি প্রাঙ্গণ। আগামী দুই বছরের জন্য নিজেদের নেতৃত্ব বেছে নিতে ব্যালটের মাধ্যমে ভোট দিচ্ছেন রুপালি পর্দার শিল্পীরা। অতীতের মতো অভিযোগ-পাল্টা অভিযোগ বা উত্তপ্ত পরিস্থিতি এবার এখন পর্যন্ত না থাকায় শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আশা করছেন সংশ্লিষ্টরা। শিল্পী ও ভোটারদের মধ্যেও নির্বাচন নিয়ে দেখা গেছে ব্যাপক উৎসাহ।

শুক্রবার সকাল ৯টায় ভোটগ্রহণ শুরু হয়। দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত নামাজ ও মধ্যাহ্নভোজের বিরতির পর আবারও শুরু হয়েছে ভোটগ্রহণ। নির্ধারিত সূচি অনুযায়ী, ভোট চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

এবারের নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে দুটি প্যানেলের মধ্যে। একটি প্যানেলের নেতৃত্ব দিচ্ছেন শিবা শানু ও জয় চৌধুরী। অন্যদিকে আরমান ও রুমানা ইসলাম মুক্তির নেতৃত্বে রয়েছে আরেকটি শক্তিশালী প্যানেল।

ভোটের মাঠে থাকা দুই প্যানেলই নিজেদের জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। গত বুধবার অনুষ্ঠিত প্যানেল পরিচিতি অনুষ্ঠানে উভয় পক্ষই নির্বাচিত হলে সাধারণ শিল্পীদের কল্যাণ ও শিল্পী সমিতির সার্বিক উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন।

বিগত কয়েক বছরের ধারাবাহিকতায় এবারও শিল্পী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে এফডিসি প্রাঙ্গণে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে পুলিশ বাহিনীর পাশাপাশি র‍্যাব ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা দায়িত্ব পালন করছেন।

এবারের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন প্রযোজক খোরশেদ আলম খসরু। নির্বাচন কমিশনের অন্য দুই সদস্য হলেন কামাল মো. কিবরিয়া লিপু ও বি এইচ নিশা। অন্যদিকে নির্বাচন-পরবর্তী যেকোনো জটিলতা নিষ্পত্তিতে আপিল বোর্ডে দায়িত্ব পালন করছেন ছটকু আহমেদ, কাজী হায়াৎ ও বাদল খন্দকার।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দেশ আমাদের সবার, কাউকে পা রাখতে দেব না: শফিকুর রহমান
জুলাই-আগস্টে দেশে বন্যার শঙ্কা
ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প
অনলাইনে ইরানফেরত দুই ভাইয়ের সিসা ব্যবসা, কুরিয়ারে পৌঁছাত ক্রেতার কাছে; যেভাবে ধরল ডিএনসি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা