ডিএমপির পাঁচ এডিসি ও এক এসিকে বদলি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৩ জুলাই ২০২৬, ১৬:১২
অ- অ+

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত ও সহকারী পুলিশ কমিশনার পদমর্যাদার ছয় কর্মকর্তাকে বদলি করে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলি করা হয়।

বদলিকৃত কর্মকর্তাদের মধ্যে মতিঝিল বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার এস এম মিজানুর রহমানকে ডিএমপির আইসিটি বিভাগে, গুলশান বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. আল আমিন হোসাইনকে গোয়েন্দা রমনা জোনে, লালবাগ বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আবু সাঈদকে মোহাম্মদপুর জোনে, মিরপুর বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার এস এ এম ফজল-ই-খুদাকে গোয়েন্দা পল্লবী জোনে, অর্থ বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. সাজ্জাদ হোসেনকে কাউন্টার টেরোরিজম ইনভেস্টিগেশনে এবং ট্রাফিক সবুজবাগ জোনের সহকারী পুলিশ কমিশনার জান্নাতুল ফেরদৌসকে এইচআরডি বিভাগের ট্রেনিং এ বদলি করা হয়েছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এইচএসসি কেন্দ্রের বাইরে অভিভাবকদের জন্য শেড ও চেয়ার স্থাপনের নির্দেশ
হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১০৭
শিল্পী সমিতির নির্বাচন: নামাজের বিরতিতে গেটে তালা দেওয়ার অভিযোগ অভিনেত্রী মুক্তির
মিডিয়া শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা