গণঅধিকার পরিষদের মুখপাত্রের দায়িত্ব পেলেন আবু হানিফ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৪ জুলাই ২০২৬, ২৩:৪৩
অ- অ+

গণঅধিকার পরিষদ (জিওপি)-এর মুখপাত্র হিসেবে দায়িত্ব পেয়েছেন দলের উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ।

শনিবার দলটির দপ্তর সম্পাদক সৈয়দ মাহবুবুর রহমানের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে সভাপতি মোঃ নুরুল হক নুর এবং সাধারণ সম্পাদক হাসান আল মামুনের অনুমোদনক্রমে উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফকে গণঅধিকার পরিষদের মুখপাত্র হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।

আবু হানিফ দীর্ঘদিন ধরে দলের নীতিনির্ধারণী ফোরাম উচ্চতর পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। এছাড়া তিনি গণমাধ্যম সমন্বয়ক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাজনৈতিক হস্তক্ষেপ ঠেকাতে ইসলামী ব্যাংকগুলোকে সতর্ক থাকার নির্দেশ
পল্লবীর শীর্ষ সন্ত্রাসী ‘রেড মুন্না’ গ্রেপ্তার, আছে ১০ মামলা
সরকার কারিগরি শিক্ষায় অগ্রাধিকার দিচ্ছে: পানিসম্পদ মন্ত্রী 
ইসরায়েল যুদ্ধ আসক্ত : এরদোয়ান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা