বিসিসির নির্বাহী পরিচালক হলেন নাহিদ সুলতানা

বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) নতুন নির্বাহী পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন নাহিদ সুলতানা মল্লিক। তিনি এর আগে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পরিচালক (অতিরিক্ত সচিব) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারিকৃত প্রজ্ঞাপনে বলা হয়, নাহিদ সুলতানা মল্লিককে বিসিসির নির্বাহী পরিচালক হিসেবে নিয়োগ দিয়ে তার চাকরি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ন্যস্ত করা হয়েছে।
একই প্রজ্ঞাপনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের এসপায়ার টু ইনোভেট (এটুআই) কর্মসূচির প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) মোহা. আব্দুর রফিককে তার বর্তমান পদ থেকে সরিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব (সংযুক্ত) হিসেবে পদায়ন করা হয়েছে।
সরকারি এই পদায়নের মাধ্যমে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতাধীন গুরুত্বপূর্ণ দুই পদে প্রশাসনিক পরিবর্তন আনা হয়েছে।
(ঢাকাটাইমস/৪ জুলাই/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































