কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ০৩ জুলাই ২০২৬, ২১:৩২
অ- অ+

২০২৬ বিশ্বকাপের নকআউট পর্বে চমক জাগানো কেপ ভার্দের মুখোমুখি হতে যাচ্ছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

শনিবার বাংলাদেশ সময় ভোর ৪টায় অনুষ্ঠিত হবে রাউন্ড অব ৩২-এর এই গুরুত্বপূর্ণ ম্যাচ।

গ্রুপ পর্বে শতভাগ সাফল্য নিয়ে নকআউট নিশ্চিত করা আর্জেন্টিনা এবার পূর্ণ শক্তির দল নিয়েই মাঠে নামতে প্রস্তুত। তবে শুরুর একাদশ চূড়ান্ত করতে গিয়ে তিনটি গুরুত্বপূর্ণ পজিশনে এখনো সিদ্ধান্তহীনতায় রয়েছেন কোচ লিওনেল স্কালোনি।

আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, গ্রুপ পর্বের শেষ ম্যাচে জর্ডানের বিপক্ষে একসঙ্গে নয়টি পরিবর্তন আনলেও নকআউট পর্বে সেই পরীক্ষা-নিরীক্ষা আর করছেন না স্কালোনি। অস্ট্রিয়ার বিপক্ষে খেলা মূল একাদশের কাঠামোতেই ফিরছে আর্জেন্টিনা। অধিনায়ক লিওনেল মেসির প্রত্যাবর্তনের সঙ্গে দল আবারও পরিচিত ৪-৪-২ ছকে খেলবে।

তিন পজিশনে লড়াই

লেফট-ব্যাক পজিশনে ইনজুরি কাটিয়ে ফিরেছেন নিকোলাস তাগলিয়াফিকো। তবে তার অনুপস্থিতিতে প্রথম দুই ম্যাচে দারুণ খেলেছেন ফাকুন্দো মেদিনা। তাই অভিজ্ঞতা ও সাম্প্রতিক ফর্মের মধ্যে ভারসাম্য খুঁজতে হচ্ছে স্কালোনিকে।

রক্ষণভাগের মাঝখানে ক্রিশ্চিয়ান রোমেরোর ফিটনেস নিয়েও রয়েছে অনিশ্চয়তা। তিনি পুরোপুরি সুস্থ না হলে লিসান্দ্রো মার্টিনেজের সঙ্গে অভিজ্ঞ নিকোলাস ওতামেন্দিকে খেলানোর সম্ভাবনাই বেশি।

সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বিতা আক্রমণভাগে। সেন্টার ফরোয়ার্ড পজিশনের জন্য লড়াই করছেন লাউতারো মার্তিনেজ ও হুলিয়ান আলভারেজ। জর্ডানের বিপক্ষে গোল করে আত্মবিশ্বাস ফিরে পেয়েছেন লাউতারো। তাই শুরুর একাদশে তিনিই কিছুটা এগিয়ে রয়েছেন।

আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ

এমিলিয়ানো মার্তিনেজ; নাহুয়েল মলিনা, নিকোলাস ওতামেন্দি (অথবা ক্রিশ্চিয়ান রোমেরো), লিসান্দ্রো মার্টিনেজ, নিকোলাস তাগলিয়াফিকো (অথবা ফাকুন্দো মেদিনা); রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ, আলেক্সিস মাক অ্যালিস্টার, থিয়াগো আলমাদা; লিওনেল মেসি, লাউতারো মার্তিনেজ (অথবা হুলিয়ান আলভারেজ)।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দুই ব্রিগেডিয়ার জেনারেল মেজর জেনারেল পদে পদোন্নতি, ৭ ও ৯ পদাতিক ডিভিশনে নতুন জিওসি
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
বাঙ্গরা উপজেলা গঠনে কৃতজ্ঞতা ও শোকরানা মাহফিল অনুষ্ঠিত
রাজধানীতে বড় স্ক্রিনে খেলা দেখার স্থানগুলোতে নজরদারি করবে ডিবি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা