দুই ব্রিগেডিয়ার জেনারেল মেজর জেনারেল পদে পদোন্নতি, ৭ ও ৯ পদাতিক ডিভিশনে নতুন জিওসি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস:
  প্রকাশিত : ০৩ জুলাই ২০২৬, ২২:৩১
অ- অ+

বাংলাদেশ সেনাবাহিনীর দুই ব্রিগেডিয়ার জেনারেলকে মেজর জেনারেল পদে পদোন্নতি দেওয়া হয়েছে। একই সঙ্গে তাঁদের নতুন দায়িত্বও নির্ধারণ করা হয়েছে।

শুক্রবার দুপুরে সেনাভবনে আয়োজিত র‌্যাঙ্ক অ্যাডর্নিং (পদমর্যাদার ব্যাজ পরিধান) অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের উপস্থিতিতে তাঁদের নতুন র‌্যাঙ্ক পরিয়ে দেওয়া হয়।

অনুষ্ঠানে চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস), কোয়ার্টার মাস্টার জেনারেল (কিউএমজি) এবং সেনাসদরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের একজন মেজর জেনারেল মোল্লা মোহাম্মদ কামরুজ্জামান। তিনি এতদিন আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড (আরটিডক) সদর দপ্তরে কর্মরত ছিলেন। পদোন্নতির পর তাঁকে সাভার সেনানিবাসের ৯ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

অন্যদিকে মেজর জেনারেল আবু হেনা মোহাম্মদ রাজী হাসান এর আগে সেনাসদরের ওয়েপনস, ইকুইপমেন্ট অ্যান্ড স্টোরস (ডব্লিউইঅ্যান্ডএস) পরিদপ্তরে কর্মরত ছিলেন। পদোন্নতির পর তাঁকে বরিশাল সেনানিবাসের ৭ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

সেনাভবনে অনুষ্ঠিত এই অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে দুই কর্মকর্তার কাঁধে মেজর জেনারেল পদমর্যাদার ব্যাজ পরিয়ে দেওয়া হয়।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এআই দিয়ে নিত্যপণ্যের বাজার মনিটরিং করবে সরকার
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ
বাঙ্গরা উপজেলা গঠনে কৃতজ্ঞতা ও শোকরানা মাহফিল অনুষ্ঠিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা