কেপ ভার্দেকে ২-৩ গোলে হারিয়ে শেষ ষোলতে আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক,
  প্রকাশিত : ০৪ জুলাই ২০২৬, ০৬:৪৫| আপডেট : ০৪ জুলাই ২০২৬, ১৫:৪৫
অ- অ+

আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচের আগে কি নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে? বোধকরি ভোজিনিয়া নামক এক গোলকিপার নিয়েই। যার বীরত্বে কেপ ভার্দে গ্রুপ পর্বে দুই সাবেক চ্যাম্পিয়নকে রুখে উঠে এসেছে নকআউট পর্বে। কেন ভোজিনিয়া নামক এক ৪০ বছর বয়সীকে নিয়ে এত আলোচনা, সেটি তিনি আরও একবার জানান দিলেন। বর্তমান চ্যাম্পিয়নদের প্রায় রুখেই দিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত এ যাত্রায় আর হয়নি। ভোজিনিয়া জুজু তাড়িয়ে শ্বাসরুদ্ধকর এক জয়ে শেষ ষোলোয় উঠেছে লিওনেল স্কালোনির দল।

শনিবার ভোরে বিশ্বকাপের শেষ ৩২-এর ম্যাচে কেপ ভার্দেকে অতিরিক্ত সময়ে গিয়ে ৩-২ ব্যবধানে হারায় আর্জেন্টিনা।

আর্জেন্টিনার হয়ে গোল করেন লিওনেল মেসি, লিসান্দ্রো মার্তিনেজ। আর কেপ ভার্দের হয়ে দুটি গোল করেন দিরয় দুয়ার্তে এবং সিডনি লোপেজ কাবরাল। আর্জেন্টিনার জয়সূচক গোলটি আসে কেপ ভার্দের আত্মঘাতি গোলে।

এই জয়ের ফলে বিশ্বকাপের শেষ ষোলোয় মিশরকে মোকাবিলা করতে হবে আর্জেন্টিনাকে। যারা এই রাতেই পেনাল্টিশুটআউটে হারিয়েছে (১)৪-২(১) ব্যবধানে হারিয়েছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
অস্ত্রের মুখে জিম্মি করে শিশুসহ তিনজনকে গাছে বেঁধে মোটরসাইকেল ছিনতাই
অতীতের বিষয়ে আটকে না থেকে দুই দেশের সম্পর্ককে এগিয়ে নেওয়ার হবে: ভারতীয় হাইকমিশনার
জমি যার, টাকা তার’—অধিগ্রহণের অর্থে হয়রানি-চাঁদাবাজির অভিযোগ, শ্রীপুরে মানববন্ধন
পিরোজপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ‎
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা