নেপাল-তিব্বতে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা ছাড়াল ১ হাজার

ইন্টারন্যাশনাল ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৫২
অ- অ+

নেপাল ও চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল তিব্বতে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা এক হাজার ছাড়িয়েছে। দুই দেশের সর্বশেষ তথ্য অনুযায়ী, এ পর্যন্ত অন্তত ১ হাজার ৩ জনের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

নেপালের জাতীয় দুর্যোগ প্রশমন সংস্থার তথ্য অনুযায়ী, দেশটিতে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৯৮৭ জনে দাঁড়িয়েছে। আর তিব্বতে ১৬ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে চীন।

এ ছাড়া নেপালে এখনো ৩ হাজার ৯১৬ জন নিখোঁজ রয়েছেন। তিব্বতে নিখোঁজের সংখ্যা ৫৪৬। সব মিলিয়ে দুই দেশে নিখোঁজ রয়েছেন ৪ হাজার ৪৬২ জন।

ভয়াবহ এই প্রাকৃতিক দুর্যোগের সপ্তম দিনে আজও উদ্ধার অভিযান চলছে। বিপুলসংখ্যক মানুষ এখনো নিখোঁজ থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

নেপালে নিখোঁজ ব্যক্তিদের মধ্যে ৫৮৩ জন বিদেশি। তারা বিশ্বের ৩০টি দেশ থেকে হিমালয়ের দেশটিতে ভ্রমণে এসেছিলেন। অন্যদিকে তিব্বতে ২৩ দেশের ২৬১ জন বিদেশি নিখোঁজ রয়েছেন।

গত বুধবার নেপালের রাসুয়া জেলার ভোটেকোশি নদীতে আকস্মিক বন্যার সূত্রপাত হয়। প্রবল স্রোতে বন্যার পানিতে ভেসে যাওয়া মরদেহগুলোর কিছু কয়েক শ মাইল দূরেও চলে গেছে।

পর্যাপ্ত হিমায়িত সংরক্ষণাগার না থাকায় মরদেহ সংরক্ষণ করতে হিমশিম খাচ্ছে নেপাল। এ পরিস্থিতিতে পরিচয় শনাক্তের জন্য মরদেহ থেকে ডিএনএ নমুনা সংগ্রহ করে আপাতত গণকবরে সমাহিত করা হচ্ছে। পরে পরিচয় শনাক্ত হলে মরদেহ কবর থেকে তুলে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

সূত্র: এএফপি

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জুলাই স্মৃতি ফাউন্ডেশনের ১৪ জনের বিরুদ্ধে মামলার আবেদন, তদন্তে সিআইডি
সিলেটে বিজিবি সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার
বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
লোহাগাড়ায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধুর মৃত্যু
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা