বগুড়ায় যুবককে রাতভর নির্যাতনের পর পায়ের রগ কেটে হত্যা  

বগুড়া প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৪৮
অ- অ+

বগুড়ায় শামীম হোসেন (৩৫) নামে এক যুবককে রাতভর পিটিয়ে নির্যাতনের পর পায়ের রগ কেটে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ভোর আনুমানিক সাড়ে ৪টায় বগুড়া সদর উপজেলার নিশিন্দারা ইউনিয়নের বারপুর এলাকায় এ ঘটনা ঘটে।

পরে বিষয়টি জানাজানি হলে নিহতের স্বজনরা ইউনিয়ন পরিষদের সামনে জড়িতদের গ্রেপ্তারের দাবিতে রাস্তায় গাছের গুড়ি ফেলে বিক্ষোভ করেন।

নিহত শামিম হোসেন বগুড়া সদর উপজেলার নামুজা ইউনিয়নের চৌমুহনী এলাকার আব্দুল কুদ্দুসের ছেলে।

নিহতের শাশুড়ি ছোবেদা বেগম অভিযোগ করেন, তার মেয়ের জামাইয়ের দাফন অনুষ্ঠানে অংশ নিতে শামিম বারপুর এলাকায় গিয়েছিলেন। রাতে তিনি সেখানে হাঁটাহাঁটি করছিলেন। এ সময় ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য এ বি এম শাফি ও তার ছেলে নাজমুল হোসেন কাইয়ুমসহ কয়েকজন তাকে আটক করেন। এরপর শামীমকে বেধড়ক মারধর করা হয় এবং একপর্যায়ে তার পায়ের রগ কেটে গুরুতর আহত অবস্থায় পরিত্যক্ত জায়গায় ফেলে রাখা হয়। খবর পেয়ে গ্রাম পুলিশ তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় সেখানে তার মৃত্যু হয়।

বগুড়া সদর অফিসার ইনচার্জ (ওসি) ইব্রাহিম আলী বলেন, চোর সন্দেহে এক যুবককে স্থানীয়রা পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। ঘটনার পর নিহতের স্বজনরা রাস্তা অবরোধ করেছিল। আমরা ঘটনাস্থলে গিয়ে তাদের সাথে কথার পর তারা রাস্তা থেকে সরে গেছে। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

বগুড়া জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান বলেন, নিহতের পায়ের রগ কাটা হয়েছে কিনা এটা আমরা নিশ্চিত না। এটা চিকিৎসক ভালো বলতে পারবেন। তবে তার পায়ের সামনের অংশে আঘাতের চিহ্ন রয়েছে। নিহতের বিরুদ্ধে কোন মামলা পাওয়া যায়নি।

(ঢাকা টাইমস/১ সেপ্টেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সিলেটে বিজিবি সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার
বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
লোহাগাড়ায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধুর মৃত্যু
বিজিবির ‘সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধবিদ্যা স্কুলের’ যাত্রা শুরু
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা