মানিকগঞ্জে গাড়িচাপায় নারী নিহত

মানিকগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৫ জানুয়ারি ২০২১, ১৮:৫২
অ- অ+

ঢাকা-আরিচা মহাসড়কে একটি গাড়ির চাপায় এক নারী পথচারীর নিহত হয়েছেন।সোমবার দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলার তরা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত সোনিয়া (৬৫) নামে ওই নারী মানিকগঞ্জ সদর উপজেলার গিলণ্ড এলাকার মৃত কখর উদ্দিনের মেয়ে।

গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, দুপুরে তরা এলাকায় রাস্তা পার হওয়ার সময় গাড়ির চাপায় গুরুতর আহত হন ওই নারী। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিলে চিকিৎসক ওই নারীকে মৃত ঘোষণা করেন।

তিনি আরো জানান, পরিবারের আবেদনের প্রেক্ষিতে জেলা প্রশাসনের অনুমতি সাপেক্ষে লাশ স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে এবং যথাযথ আইনী প্রক্রিয়া চলমান রয়েছে।

(ঢাকাটাইমস/২৫জানুয়ারি/পিএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক
নিম্ন আয়ের গ্রাহকদের জন্য বিদ্যুতের দাম অপরিবর্তিত
অতিরিক্ত আইজিপি হলেন পাঁচ ডিআইজি, গ্রেড-১ পেলেন দুইজন
হামে প্রাণহানি ৬০০ ছাড়াল, নিশ্চিত শনাক্ত ৯২৬০
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা