যশোরে ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

যশোর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারি ২০২১, ১৫:৩৫
অ- অ+

যশোর ডিবি পুলিশের মাদক উদ্ধার দুই মাদককারবারিকে দুই হাজার ৬০০ ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে। সোমবার রাতে শহরের সার্কিট হাউজের সামনের রাস্তায় চেকপোস্ট বসিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন আরএন রোড এলাকার ওহাব শরিফুল ইসলাম ও সিটি কলেজ পাড়ার মুক্তার হোসেন বাবু। তাদের বিরুদ্ধে কোতয়ালী থানায় মাদক আইনে মামলা হয়েছে।

ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সোমেন দাশ জানান,পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ার্দারের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার সালাহ উদ্দীন শিকদারের তত্ত্বাবধানে চেকপোস্ট বসিয়ে ২০০ ইয়াবা ও মটরসাইকেলসহ ওই দুইজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী শহরের টালীখোলা এলাকার হাসান আলীর তিন তলা ভবনের ২য় তলায় শরিফুলের ভাড়া বাসায় অভিযান চালানো হয়। এসময় চট্টগ্রাম থেকে অভিনব কায়দায় ইয়াবা বহনের মোটরসাইকেলের ট্যাংকিসহ আরো ২৪০০ ইয়াবা জব্দ করা হয়।

(ঢাকাটাইমস/২৩ফেব্রুয়ারি/পিএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
প্রস্তাবিত বাজেটে পুঁজিবাজার: প্রত্যাশা বনাম প্রাপ্তি
কসবা-আখাউড়াকে মাদকমুক্ত করার ঘোষণা কবীর আহমেদ ভূইয়ার
জিয়াউর রহমানকে স্মরণের সর্বোত্তম উপায় তাঁর আদর্শ অনুসরণ : ড. মঈন খান
আর্জেন্টিনা-ব্রাজিলকে ফাইনাল দেখতে চান বাংলাদেশের ক্রীড়ামন্ত্রী
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা