সিরাজগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে আগুন, দশ লাখ টাকার ক্ষতি

সিরাজগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৫ মার্চ ২০২১, ১৮:৪৩
অ- অ+

সিরাজগঞ্জে আব্দুল মমিন খান নামে এক ব্যবসায়ীর বাড়িতে আগুন লেগেছে। এতে ঘর-বাড়িসহ বিভিন্ন সম্পদ পুড়ে আট থেকে দশ লাখ টাকার লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ভুক্তভোগী ব্যবসায়ীর।

গত রবিবার রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার বহুলী ইউনিয়নের বান্দারগাতি গ্রামে এ আগুন লাগে। খবর পেয়ে সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি ইউনিট প্রায় ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গরুর গোয়াল ঘরে মশার কয়েল থেকে এই আগুন লেগেছে।

সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ওয়ার হাউস ইন্সপেক্টর আব্দুল হামিম বলেন, বান্দারগাতি গ্রামের আব্দুল মমিন খানের বাড়িতে আগুন লাগার খবর পেয়ে আমরা সেখানে দ্রুত গিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসি। এ ঘটনায় একটি সিএনজি চালিত অটোরিকশা, একটি মোটরসাইকেল, একটি সাইকেল, চারটি গরু, দুইটি ঘরসহ আসবাবপত্র সম্পূর্ণ পুড়ে গেছে।

(ঢাকাটাইমস/১৫মার্চ/পিএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ইকরার নেশা, গোপন বাসর ও পারিবারিক গোপনীয়তা ফাঁস করলেন আলভী
এটাই শেষ পোস্ট, পারলে মাফ করে দিয়েন: মধ্যরাতে ফেসবুকে চাঞ্চল্যকর তথ্য দিলেন জাহের আলভী
‎শিক্ষার্থীদের তৃতীয় কোনো ভাষায় দক্ষতা অর্জন করতে হবে: তৌহিদ হোসেন
হোল্ড নেটওয়ার্কিং-এর ইফতার মাহফিল অনুষ্ঠিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা