ডিআরইউর সদস্যদের সুরক্ষা সামগ্রী দিল মেঘনা ইন্স্যুরেন্স

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১২ এপ্রিল ২০২১, ২০:৩৮
অ- অ+

করোনার প্রকোপের মধ্যে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্যদের জন্য স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী হিসেবে ১০ হাজার মাস্ক দিল মেঘনা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

সোমবার দুপুরে সংগঠনের নসরুল হামিদ মিলনায়তনে ডিআরইউ সভাপতি মুরসালিন নোমানী ও সাধারণ সম্পাদক মসিউর রহমান খানের কাছে সুরক্ষা সামগ্রী তুলে দেন মেঘনা ইন্স্যুরেন্সের হেড অব এইচ আর অ্যান্ড অ্যাডমিন মেজর (অবসরপ্রাপ্ত) আলমগীর হোসেন।

এ সময় মেঘনা ইন্স্যুরেন্সের হেড অব ব্রাঞ্চ কন্ট্রোল গোলাম আল মামুন, কোম্পানি সেক্রেটারি আব্দুস সামাদ, ব্যাকপেজ পিআর আজম চৌধুরী উপস্থিত ছিলেন।

করোনার সুরক্ষা সামগ্রী হস্তান্তর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডিআরইউর সহ-সভাপতি ওসমান গনি বাবুল, যুগ্ম সম্পাদক আরাফাত দাড়িয়া, অর্থ সম্পাদক শাহ আলম নূর, সাংগঠনিক সম্পাদক মাইনুল হাসান সোহেল, দপ্তর সম্পাদক মো. জাফর ইকবাল, তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক হালিম মোহাম্মদ, আপ্যায়ন সম্পাদক মোহাম্মদ নঈমুদ্দীন, কল্যাণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ, কার্যনির্বাহী সদস্য এম এম জসিম, রহমান আজিজ, রফিক রাফি ও নার্গিস জুঁই।

ডিআরইউ নেতারা চলমান করোনা পরিস্থিতিতে ফ্রন্টলাইনার যোদ্ধাদের জন্য স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী দেয়ায় মেঘনা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডকে ধন্যবাদ জানান। ভবিষ্যতেও প্রতিষ্ঠানটি পক্ষ থেকে এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে নেতারা আশা প্রকাশ করেন।

(ঢাকাটাইমস/১২এপ্রিল/বিইউ/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দোল পূর্ণিমা আগামীকাল
এমপিওভুক্ত শিক্ষকদের বোনাস নিয়ে সুখবর দিল মাউশি
সোনালী ব্যাংকের চেয়ারম্যান মুসলিম চৌধুরীর পদত্যাগ
বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় উল্লম্ফন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা