ইসলামী ব্যাংকের মাধ্যমে দেয়া যাবে চট্টগ্রাম ওয়াসার বিল

ঢাকাটাইমস ডেস্ক
  প্রকাশিত : ১৭ জুন ২০২১, ১৬:২৫
অ- অ+

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের শাখা, উপ-শাখা ও ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে এখন থেকে চট্টগ্রাম ওয়াসার পানি ও সুয়ারেজ বিল দেয়া যাবে।

গত ১৪ জুন চট্টগ্রাম ওয়াসা ভবনে এ সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এতে ইসলামী ব্যাংক চট্টগ্রাম সাউথ জোনপ্রধান ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ ইয়াকুব আলী ও চট্টগ্রাম ওয়াসার উপ-ব্যবস্থাপনা পরিচালক (অর্থ) মো. ছামছুল আলম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন।

এ সময় ব্যাংকের চকবাজার শাখাপ্রধান মো. শাহাদাত হোসাইন, চাক্তাই শাখাপ্রধান সোহেল আমান, আন্দরকিল্লা শাখাপ্রধান আবদুল নাসের এবং চট্টগ্রাম ওয়াসার সিস্টেম অ্যানালিস্ট শফিকুল বাশার ও কম্পিউটার প্রোগ্রামার লুৎফি জাহান উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/১৭জুন/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
প্রেসিডেন্ট জিয়া হত্যায় জড়িত মোজাফফরকে যে পরামর্শ দিয়েছিল শেখ হাসিনা
কুয়াকাটাকে পূর্ণাঙ্গ পর্যটন গন্তব্য হিসেবে গড়ে তুলতে চান সামীমুজ্জামান
প্রধানমন্ত্রীর আগমনে ফেনীর সব প্রত্যাশা পূরণ হবে: পরিবেশমন্ত্রী
তেজগাঁও বিভাগে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১০৫