সৌদিফেরত যাত্রীর ব্যাগে মিলল কোটি টাকার স্বর্ণ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৬ জুলাই ২০২১, ২০:৩৭
অ- অ+

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে সৌদি আরব থেকে আসা এক যাত্রীর ব্যাগ থেকে তিন কোটি টাকার স্বর্ণ উদ্ধার করেছে ঢাকা কাস্টম হাউসের প্রিভেন্টিভ টিম।

সোমবার দুপুর সোয়া তিনটার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বিজি৪০৪০ ফ্লাইটে সৌদি থেকে আসা ওই যাত্রীর হাতের ব্যাগ তল্লাশি করে এই স্বর্ণ উদ্ধার করা হয়। সৌদিফেরত ওই যাত্রীর নাম মাহিন উদ্দিন। তার বাড়ি কুমিল্লায়।

ঢাকা কাস্টমসের একটি সূত্র জানিয়েছে,গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবস্থান নেয় ঢাকা কাস্টমসের কর্মকর্তারা। পরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বিজি৪০৪০ অবতরণের পর সৌদি আরব ফেরত মাহিন উদ্দিনকে বিমান বন্দরের বোর্ডিং ব্রিজ এলাকা থেকে গ্রিন চ্যানেলে নিয়ে আসা হয়। গ্রিন চ্যানেলে বিভিন্ন সংস্থার উপস্থিতিতে আটক মাহিনের সঙ্গে থাকা কালো রংয়ের একটি হ্যান্ড ব্যাগের ভেতর থেকে স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ৩৭ পিস স্বর্ণবার উদ্ধার করা হয়। যার ওজন চার কেজি ২৯২ গ্রাম।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাহিন জানিয়েছেন, সৌদি আরবের কিং খালিদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে কুমিল্লা সদরের জাকির হোসেন নামে এক প্রবাসী তাকে এই স্বর্ণ বারগুলো দিয়েছেন। পরে শাহজালালে আসার পরে এয়ারপোর্টের বাইরে কেউ একজন ফোন করে এই স্বর্ণগুলো (গোল্ডবার)রিসিভ করে নিয়ে যাবেন। কাস্টমসের আটকরা স্বর্ণের বাজার মূল্য প্রায় তিন কোটি টাকা।

আটককৃত যাত্রীর বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে। তাকে বিমান বন্দর থানায় সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে কাস্টমস।

(ঢাকাটাইমস/২৬জুলাই/এআর/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিবাহ ও তালাক নিবন্ধন ডিজিটাল ব্যবস্থার আওতায় আসছে: আইনমন্ত্রী
ভুয়া ডিজিএফআই সদস্য পরিচয়ে চাঁদাবাজি, উত্তরা পূর্ব থানার অভিযানে গ্রেপ্তার ৩
বিনিয়োগে ইতিবাচক পরিবেশ তৈরি করছে সরকার: প্রধানমন্ত্রী
কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে এক রাতে আটক ৩৬৩