প্রোটিয়াদের বিশ্বকাপ দল ঘোষণা, নেই ডু-প্লেসিস

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৯ সেপ্টেম্বর ২০২১, ১৯:২৯
অ- অ+

অভিজ্ঞ অলরাউন্ডার ক্রিস মরিস, সাবেক অধিনায়ক ফাফ ডু প্লেসিস এবং স্পিনার ইমরান তাহিরকে বাদ দিয়েই ১৫ সদস্যের বিশ্বকাপ দল ঘোষণা করেছে ক্রিকেট সাউদ আফ্রিকা (সিএসএ)। প্রোটিয়াদের দলে ফিরেছেন নিয়মিত অধিনায়ক টেন্ডা বাভুমা।

আরব আমিরাত বিশ্বকাপের জন্য সাজানো প্রোটিয়া দলে রয়েছেন তিন অভিজ্ঞ স্পিনার কেশব মহারাজ, তাবরিজ শামসি ও বিজর্ন ফরচুন। পেসারদের মধ্যে থাকছেন কাগিসো রাবাদা, লুঙ্গি এনগিডি এবং এনরিক নর্তজে।

বাভুমার দলে থাকছে দুর্দান্ত ব্যাটিং লাইনআপ। কুইন্টন ডি কক, এইডেন মার্করাম, হেনরিক ক্লাসেন সহ রয়েছেন ‘কিলার খ্যাত’ ডেভিড মিলার। দলে অতিরিক্ত খেলোয়াড় হিসেবে রাখা হয়েছে তিনজনকে।

সিএসএর নির্বাচক ভিক্টর এমপিটাং বলেন, ‘শিরোপা ঘরে তোলার জন্য এখনকার চেয়ে উপযুক্ত সময় আর নেই এবং খেলাটি আফ্রিকানদের দারুণ ভাবে একত্রিত করবে। আমরা আশা করি আফ্রিকানরা এই দলকে সমর্থন করবে এবং ফাইনালে ওঠার জন্য তাদের উত্সাহিত করবে।’

দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ স্কোয়াড: টেম্বা বাভুমা (অধিনায়ক), কেশব মহারাজ, কুইন্টন ডি কক, বিজর্ন ফরটুইন, রেজা হেনড্রিকস, হেনরি ক্লাসেন, এইডেন মার্করাম, ডেভিড মিলার, উইয়ার মুল্ডার, লুঙ্গি এনগিডি, এনরিক নর্তজে, ডুয়াইন প্রিটোরিয়াস, কাগিসো রাবাদা, তাবরাইজ শামসি ও রাসি ভ্যান ডার ডাসেন।

রিজার্ভ: জর্জ লিন্ডে, অ্যান্ডি ফেহলুকায়ো, লিজাড উইলিয়ামস।

(ঢাকাটাইমস/০৯সেপ্টেম্বর/এইচএন)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সঞ্চয়ের টাকার লোভে বাকপ্রতিবন্ধী বৃদ্ধাকে হত্যা, র‍্যাবের অভিযানে গ্রেপ্তার ৫
ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা শেখ হাসিনার, দলের নেতাদের নিয়ে আত্মসমর্পণের ইঙ্গিত
সরকারের বদনাম হয় এমন সুবিধা নেতাকর্মীরা পাবেন না: আইনমন্ত্রী
মুন্সীগঞ্জে সমন্বিত প্রবীণ সেবাকেন্দ্র নির্মাণে অ্যাক্রো মেডিকেলের উদ্যোগ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা