কাভার্ডভ্যানে মালামাল লুটকালে ছিনতাইকারী আটক

কুমিল্লা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর ২০২১, ২০:৫৪
অ- অ+

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার কোরপাই কলাবাগান এলাকায় কাভার্ডভ্যানের তালা খুলে মালামাল লুটকালে শ্রাবণ ওরফে শাওন (২১) নামে এক ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। রবিবার সকালে তাকে আটক করা হয়। দুপুরে পুলিশ হেফাজতে নেওয়া হয় তাকে।

তিনি উপজেলার মোকাম ইউনিয়নের নিমসার এলাকার মো. মাসুদ রানার ছেলে।

পুলিশ জানায়, মহাসড়কে চলাচলরত কাভার্ডভ্যান চালকরা বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের কোরপাই কলাবাগান এলাকায় সড়কের পাশে গাড়ি রেখে খাবার খাওয়ার সময় কৌশলে গাড়ির লক খুলে চালকের টাকা পয়সাসহ বিভিন্ন মালামাল লুটের সময় স্থানীয়রা এক ছিনতাইকারীকে আটক করে। পরে বুড়িচং থানার দেবপুর ফাঁড়ি পুলিশকে খবর দিলে উপ-পরিদর্শক (এসআই) কাজি হাসান উদ্দিন দুপুরে ঘটনাস্থলে গিয়ে ছিনতাইকারীকে ফাঁড়িতে নিয়ে আসে।

স্থানীয় ইউপি সদস্য মোবারক হোসেন জানান, মহাসড়কে চলাচলকারী চালকরা কোরপাই এলাকার বিভিন্ন হোটেলে খাবার খায়। সড়কের পাশে থামানো গাড়িগুলোতে একটি চক্র দীর্ঘদিন ধরে ছিনতাই করে আসছিল। সম্প্রতি সময়ে একজন চালককে ছুরিকাঘাত করে টাকা পয়সা ছিনিয়ে নেয় চক্রটি।

রবিবার সকালে ৪-৫ জনের একটি দল কাভার্ডভ্যানে ছিনতাইকালে স্থানীয়রা ধাওয়া করে একজনকে আটক করে। পরে পিটুনি দিয়ে পুলিশের নিকট হস্তান্তর করা হয়।

উপ-পরিদর্শক (এসআই) কাজি হাসান উদ্দিন জানান, আটক ছিনতাইকারী পলাতকদের নাম প্রকাশ করেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। পলাতকদের ধরতে অভিযান চলছে।

(ঢাকাটাইমস/১৯সেপ্টেম্বর/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near ') ORDER BY entry_time DESC,id DESC LIMIT 4' at line 4