সীতাকুণ্ডে বাজারে আগুন, সাত দোকান পুড়ে ছাই

চট্টগ্রাম ব্যুরো, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৬ অক্টোবর ২০২১, ১৭:০০
অ- অ+

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারী উত্তর বাজার এলাকায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে পুড়ে গেছে সাত দোকান। শনিবার সকাল সাড়ে ৬টার দিকে উত্তর বাজার (কাঁচা বাজার) এ আগুন লাগে।

বিষয়টি নিশ্চিত করে কুমিরা ফায়ার সার্ভিস স্টেশনের টিম লিডার সুলতান মাহমুদ বলেন, সকাল সাড়ে ৬টার দিকে ভাটিয়ারী উত্তর বাজারে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি টিম ঘটনাস্থলে যায়। এক ঘণ্টার চেষ্টায় সকাল পৌনে ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রাথমিক তদন্তে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানা গেছে।

(ঢাকাটাইমস/১৬অক্টোবর/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শিগগির জুলাই জাদুঘর খুলে দেওয়া হবে: সংস্কৃতিমন্ত্রী
বিশ্ববাজারে ফের কমল স্বর্ণের দাম
৯ লাখ বেকারকে বড় সুখবর দিলেন কর্মসংস্থান ব্যাংকের এমডি
বৃষ্টির প্রভাবে চড়া সবজির বাজার, ক্রেতাদের দীর্ঘশ্বাস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা