পূজামণ্ডপে হামলায় আহত দিলীপ দাস মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২২ অক্টোবর ২০২১, ১২:১৭| আপডেট : ২২ অক্টোবর ২০২১, ১২:১৮
অ- অ+

কুমিল্লায় পূজামণ্ডপে হামলার ঘটনায় আহত দিলীপ দাস মারা গেছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় গতরাত সোয়া ১২টার দিকে মৃত্যু হয় তার।

গত ১৩ অক্টোবর কুমিল্লার মনোহরপুরের রাজেশ্বরী কালীবাড়ি মন্দিরে হামলাকারীরা ইটের আঘাতে দিলীপ দাস আহত হন। পরে চিকিৎসার জন্যে তাকে ঢামেকে নেওয়া হয়। সেখানে তার দুটি অস্ত্রোপচারও করা হয়। অবস্থা খারাপ হওয়ায় তাকে আইসিইউতে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতরাতে মৃত্যু হয় তার।

কুমিল্লা কোতওয়ালী থানার পরিদর্শক (তদন্ত) কমল কৃঞ্চ ধর দিলীপ দাসের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ১৩ অক্টোবর ভোরে নানুয়াদিঘির পাড়ের পূজামণ্ডপে পবিত্র কোরআন শরিফ পাওয়া যায়। এরপরই দেশের কয়েক স্থানে সংঘর্ষ ও হামলার ঘটনা ঘটে। ঘটনার জেরে ওই দিন চাঁদপুরের হাজীগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের মন্দিরে হামলার ঘটনা ঘটে। পুলিশের সঙ্গে সংঘর্ষে পাঁচ জন নিহত হন। পরদিন নোয়াখালীর বেগমগঞ্জে মন্দির, মণ্ডপ ও দোকানপাটে হামলা–ভাঙচুর চালানো হয়। সেখানে হামলায় দুই জন নিহত হন। এরপর রংপুরের পীরগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের বসতিতে হামলা, ভাঙচুর, লুটপাট ও ঘরবাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় মামলা হয়েছে। এরইমধ্যে শতাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ সিসিটিভি ফুটেজ দেখে পূজামণ্ডপে কোরআন রাখা ইকবালকেও চিহ্নিত করে। পরে গতরাতে তাকে কক্সবাজার থেকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

ঢাকাটাইমস/২২অক্টোবর/এমআর

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ইকরার নেশা, গোপন বাসর ও পারিবারিক গোপনীয়তা ফাঁস করলেন আলভী
এটাই শেষ পোস্ট, পারলে মাফ করে দিয়েন: মধ্যরাতে ফেসবুকে চাঞ্চল্যকর তথ্য দিলেন জাহের আলভী
‎শিক্ষার্থীদের তৃতীয় কোনো ভাষায় দক্ষতা অর্জন করতে হবে: তৌহিদ হোসেন
হোল্ড নেটওয়ার্কিং-এর ইফতার মাহফিল অনুষ্ঠিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা