পল্লবীতে অপহরণকারী আটক, নারী উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১০ নভেম্বর ২০২১, ১১:৫৮| আপডেট : ১০ নভেম্বর ২০২১, ১২:২২
অ- অ+

রাজধানীর পল্লবী এলাকা থেকে অপহরণের অভিযোগে আল আমিন নামের একজনকে আটক করেছে র‌্যাব-৪। এছাড়া অপহৃত এক নারীকে উদ্ধার করা হয়েছে।

বুধবার সকালে র‌্যাব-৪ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৩ নভেম্বর সকাল সাড়ে নয়টার দিকে সাভার মডেল থানা এলাকা থেকে এক নারী অপহৃত হন। ওই অভিযোগের ভিত্তিতে র‌্যাব-৪ এর একটি দল ওই নারীকে উদ্ধার এবং আল আমিন নামের একজনকে আটকে ছায়া তদন্ত শুরু করে। র‌্যাব-৪ এর একটি দল মঙ্গলবার রাত দেড়টার দিকে পল্লবী থানার এলাকায় অভিযান চালিয়ে ওই নারী ভুক্তভোগীকে উদ্ধার এবং আল আমিনকে আটক করে।

আটক আল আমিনের বরাত দিয়ে র‌্যাব জানায়, তিনি ৩ নভেম্বর সকাল সাড়ে নয়টার দিকে সাভারের উত্তর রাজাশনে ওই নারী ভুক্তভোগীকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে জোর করে অপহরণ করেন। পরে পল্লবী এলাকায় নানার বাসায় আটকে রেখে গত ৩ নভেম্বর থেকে ৯ নভেম্বর ওই নারীকে বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে জোর করে একাধিকবার ধর্ষণ করেন।

(ঢাকাটাইমস/১০নভেম্বর/এএ/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সংখ্যালঘু নয়, নাগরিক পরিচয়েই সবাই সমান অধিকার ভোগ করবে: স্বরাষ্ট্রমন্ত্রী
গোপালগঞ্জের ‘ফ্যামিলি ব্যবসা’ এখন বগুড়ায়: নাসীরুদ্দীন পাটওয়ারী
মাদক অপরাধের বিচার দ্রুত করতে ২২টি ট্রাইব্যুনাল গঠন
কারখানায় হাতে-কলমে শেখাচ্ছে বাপা, প্রশিক্ষণ ছড়িয়েছে দেশজুড়ে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা