সাইফের পর সাজঘরে সাদমান

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৬ নভেম্বর ২০২১, ১০:৪১
অ- অ+

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ভালো সূচনার আভাস দিয়েছিলেন দুই ওপনোর সাইফ হাসান এবং সাদমান ইসলাম। কিন্তু খুব অল্প সময়ের ব্যবধানে ফিরলেন দুজনই। এই প্রতিবেদন লেখা পর্যন্ত স্বাগতিকদের সংগ্রহ ২ উইকেটে ৩৩ রান।

ম্যাচের শুরুতে টস জিতে প্রথমে ব্যাট করা সিদ্ধান্ত নেন বাংলাদেশি অধিনায়ক মুমিনুল হক। প্রথমে ব্যাট করতে নেমে সাইফ-সাদমান মিলে ভালো শুরুর আভাসই দিচ্ছিলেন। কিন্তু ইনিংসের পঞ্চম ওভারে শাহিন শাহ আফ্রিদির করা বাউন্সার সামলাতে গিয়ে আবিদ আলির হাতে ক্যাচ তুলে দেন সাইফ হাসান। আউট হওয়ার আগে করেন ১৪ রান।

এরপর ব্যাট হাতে বেশিক্ষণ ক্রিজে থাকতে পারলেন না আরেক ওপেনার সাদমান ইসলামও। হাসান আলির করা বলে এলবিডব্লিউর ফাঁদে পড়েন সাদমান। ব্যক্গিত খাতায় যোগ করেন ১৪ রান।

এখন ৫ রানে নাজমুল হাসান শান্ত এবং শূন্যরানে দলীয় অধিনায়ক মুমিনুল হক অপরাজিত রয়েছেন।

(ঢাকাটাইমস/২৬নভেম্বর/এমএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ইকরার নেশা, গোপন বাসর ও পারিবারিক গোপনীয়তা ফাঁস করলেন আলভী
এটাই শেষ পোস্ট, পারলে মাফ করে দিয়েন: মধ্যরাতে ফেসবুকে চাঞ্চল্যকর তথ্য দিলেন জাহের আলভী
‎শিক্ষার্থীদের তৃতীয় কোনো ভাষায় দক্ষতা অর্জন করতে হবে: তৌহিদ হোসেন
হোল্ড নেটওয়ার্কিং-এর ইফতার মাহফিল অনুষ্ঠিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা