হিলিতে জাতীয় পতাকা বিক্রির ধুম

হিলি (দিনাজপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১২ ডিসেম্বর ২০২১, ১৪:৩০
অ- অ+

বিজয়ের চেতনার মাস ডিসেম্বর মাস। ১৬ ডিসেম্বর বিজয় দিবসে এটি চুড়ান্ত রুপ ধারণ করে। এ মাসের শুরু থেকেই জাতীয় পতাকা তৈরি ও বিক্রি বেড়ে যায়। ১৬ ডিসম্বের আসতে আর মাত্র ৪ দিন বাকি। ফলে দিনাজপুরের হিলিতে জাতীয় পতাকা বিক্রির ধুম পড়েছে।

সরেজমিনে দেখা গেছে, বাড়ির ছাদে, বারান্দায়, ভ্যান এমনকি মোটরসাইকেলে উড়ছে লাল-সবুজের পতাকা।

পাড়া-মহল্লা থেকে শুরু করে বিভিন্ন অলিগলিতে মৌসুমী পতাকা বিক্রেতারা হাঁকডাক দিয়ে বিক্রি করছেন দেশের জাতীয় পতাকা।

মৌসুমী পতাকা বিক্রেতা শান্ত ইসলাম জানান, প্রতি বছর ১লা ডিসেম্বর থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত পতাকা বিক্রি করে ১২/১৫ হাজার টাকা আয় করা যায়। আকার ভেদে ১০ টাকা থেকে সাড়ে ৩০০ টাকা পর্যন্ত পতাকা বিক্রি করছেন তিনি।

জাতীয় পতাকা ক্রেতা কলেজ শিক্ষার্থী ছোটন কুমার বলেন, স্বাধীনতা যুদ্ধে শহীদের ও মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা ও সম্মান জানাতে জাতীয় পতাকা কিনলাম।

বীর মুক্তিযোদ্ধা শামসুল আলাম বলেন, জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে আমরা মহান স্বাধীনতা যুদ্ধে অংশ নিয়ে এই লাল-সবুজের স্বাধীন বাংলাদেশ পেয়েছি। এই পতাকা যেন অবমাননা করা না হয়। সেদিক খেয়াল রাখার জন্য সকলের প্রতি অনুরোধ করেন।

(ঢাকাটাইমস/১২ডিসেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
উত্তেজনা কাটিয়ে গাজীপুরের পোশাক কারখানাগুলোতে পুরোদমে উৎপাদন শুরু, কাজে ফিরেছেন শ্রমিকরা
সোয়া পাঁচ ঘণ্টা পর ব্রাহ্মণবাড়িয়ায় রেল ও সড়ক যোগাযোগ স্বাভাবিক
পঞ্চগড়ে জেঁকে বসছে শীত, তেঁতুলিয়ায় তাপমাত্রা নামল ১৬ ডিগ্রিতে
তিন দিনের সফরে বাংলাদেশে আসছেন ব্রিটিশ রাজপরিবারের প্রভাবশালী সদস্য ডাচেস অব এডিনবরা সোফি