বংশালে আবাসিক ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১২ ডিসেম্বর ২০২১, ১৬:২৯| আপডেট : ১২ ডিসেম্বর ২০২১, ১৬:৩০
অ- অ+

রাজধানীর বংশালের সূলিটোলা এলাকার একটি আবাসিক ভবনে আগুনের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে।

রবিবার বিকাল চারটা নাগাদ এ আগুনের ঘটনা ঘটে।

শূলিটোলার একটি চার তলা ভবনের তৃতীয় তলায় আগুন লাগে। এটি একটি আবাসিক ভবন বলে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ থেকে ডিউটি অফিসার রোজিনা আক্তার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রবিবার বিকাল ৪টা ৩ মিনিটে ফায়ার সার্ভিস আগুনের খবর পায়। তথ্য পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় এবং আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ বা কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ঢাকাটাইমস/১২ডিসেম্বর/কারই/এমআর

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিড়ম্বনার বিপরীতে
দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ নির্দেশনা
খামেনির শেষ বিদায়ে অংশ নিয়েছেন ৪ কোটির বেশি মানুষ
নতুন হাসপাতালের অনুমোদন ১৩ উপজেলায়, ১০১ শয্যাবিশিষ্ট হচ্ছে ৪১৮টি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা