ফরিদপুরে তৃতীয় লিঙ্গের মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

ফরিদপুরে তৃতীয় লিঙ্গের মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটর পারভেজ চোকদার। মঙ্গলবার ভোর থেকে দুপুর পর্যন্ত সদর উপজেলার রথখোলা, শোভারামপুর, শিবরামপুর ও গঙ্গাবর্দীসহ বিভিন্ন এলাকার তৃতীয় লিঙ্গের মানুষদের বাড়ি বাড়ি গিয়ে তাদের হাতে কম্বল তুলে দেওয়া হয়।
এসময় ফরিদপুরের অন্য ইউটিউবার ও ফেসবুকাররাও তার সঙ্গে ছিলেন। এর আগে দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের দেবিগঞ্জে ভাইরাল হওয়া ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত নারীর পাশে দাঁড়িয়ে আলোচনায় আসেন পারভেজ।
ইউটিউব ও ফেসবুক থেকে আয়ের একটি অংশ সমাজের অবহেলিত মানুষের উন্নয়নে নিয়মিত ব্যয় করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
পারভেজ বলেন, তৃতীয় লিঙ্গের মানুষেরা পরিবার থাকতেও বঞ্চিত। অনেকেই তাদের কষ্টের খবর রাখেন না।
তিনি আরও বলেন, যে যার অবস্থান থেকে সুবিধাবঞ্চিত মানুষের প্রতি সহযোগিতার হাত বাড়ালে অন্তত কিছু মানুষ ভালো থাকতে পারবে। তাতে সমাজের সামগ্রিক উন্নয়ন সাধিত হবে।
পারভেজ নিয়মিত সুবিধাবঞ্চিত ও অবহেলিত মানুষদের পাশে থাকবেন বলে প্রতিশ্রুতি দেন।
(ঢাকাটাইমস/৪জানুয়ারি/এসএ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































