দুই সপ্তাহ পেছাচ্ছে একুশে বইমেলা!

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৬ জানুয়ারি ২০২২, ১২:৩৮
অ- অ+
ফাইল ছবি

করোনা মহামারির প্রকোপের মধ্যে এবারের অমর একুশে বইমেলাও যথাসময়ে শুরু হচ্ছে না। এই মেলা দুই সপ্তাহ পিছিয়ে ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে শুরু হতে পারে বলে জানিয়েছেন মেলার আয়োজক প্রতিষ্ঠান বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা।

রবিবার দুপুরে তিনি ঢাকা টাইমসকে এই তথ্য নিশ্চিত করেন।

বাংলা একাডেমির মহাপরিচালক বলেন, অফিসিয়াল চিঠি আমরা এখনো হাতে পাইনি। তবে এক থেকে দুই সপ্তাহ পিছিয়ে মেলা শুরু করার সিদ্ধান্ত হয়েছে বলে শুনেছি।

কবি নূরুল হুদা জানান, এ বিষয়ে সংস্কৃতি মন্ত্রণালয়ে যোগাযোগ করা হলে সেখান থেকেও তাদেরকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

প্রতি বছর ১ ফেব্রুয়ারি বইমেলা শুরু হয়ে থাকে। তবে গত বছর করোনার প্রকোপের কারণে প্রায় দেড় মাস পর শুরু হওয়া এই মেলা কঠোর বিধিনিষেধের কারণে তেমন জমেনি। এবার যথাসময়ে বইমেলা শুরু হবে বলে জানিয়েছিল বাংলা একাডেমি। তবে গত কয়েক সপ্তাহ ধরে করোনার প্রকোপ উদ্বেগজনকভাবে বাড়তে থাকায় সেই সিদ্ধান্ত থেকে পিছিয়ে আসছে বইমেলার আয়োজক প্রতিষ্ঠান।

(ঢাকাটাইমস/১৬ জানুয়ারি/কেআর/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দেশ গড়তে ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
পল্লবীতে পূজামণ্ডপে প্রতিমা ভাঙার চেষ্টা, হাতুড়ি-দাসহ আনসারের হাতে যুবক আটক
প্রধানমন্ত্রীর অনুশাসন বাস্তবায়নে ঢাকা মহানগরীর ২০ জোনে হচ্ছে বিশেষ কমিটি
দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে মণ্ডপে মণ্ডপে রাজবাড়ীর পুলিশ সুপার