‘আ.লীগ ক্ষমতায় আসার পর মানুষ আধুনিক চিকিৎসা পাচ্ছে’

‘আওয়ামী লীগ সরকার দেশে ক্ষমতায় আসার পর সাধারণ মানুষ আধুনিক চিকিৎসা পাচ্ছে।’ খুলনা নগরীর নিরালা রোডস্থ আমতলায় শুক্রবার সকালে খুলনা ইসলামী হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক লিমিটেডের উদ্বোধন অনুষ্ঠানে সিটি কর্পেরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক এ কথা বলেন।
মেয়র বলেন, শুধুমাত্র নামের কারণে খুলনা গোয়ালখালী শহীদ শেখ আবু নাসের হাসপাতালটি বন্ধ করে রেখেছিল। বিভিন্ন দামি চিকিৎসা সরঞ্জামাদি বগুড়া নিয়ে গিয়েছিল।পরিত্যাক্ত হাসপাতাল নেশা ও জুয়াখোরদের চরণভূমিতে পরিণত হয়েছিল। খুলনা অঞ্চলের মানুষ সেবা থেকে বঞ্চিত হয়েছিল। পরে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর আবু নাসের হাসপাতাল চালু করা হয়।
খুলনা ইসলামী হাসপাতালটির উদ্বোধন অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান এমএম ফাহিম ফিরোজের সভাপতিত্বে ও ব্যবস্থাপনা পরিচালক তালুকদার হেলালুজ্জামানের সঞ্চলনায় সভায় প্রধান অতিথি ছিলেন কেসিসি মেয়র তালুকদার আব্দুল খালেক।
সভায় প্রধান আলোচক ছিলেন- কেসিসির প্যানেল মেয়র-৩ আলী আকবর টিপু।
বিশেষ অতিথি ছিলেন- নগর আ.লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, খুলনা আইনজীবী সমিতির সভাপতি সাইফুল ইসলাম, সিদ্দিকুর রহমান বুলু বিশ্বাস, ২৬নং ওয়ার্ড কাউন্সিলর গোলাম মওলা শানু, জেডএ মাহমুদ ডন, শওকত হোসেন, ইমাম হাসান চৌধুরী (ময়না), তাসলিম আহমেদ (আশা), আরিফ হোসেন মিঠুসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
(ঢাকাটাইমস/১১ফেব্রুয়ারি/এলএ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































